আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

নেপালে নিষিদ্ধ হচ্ছে টিকটক 

  • আপলোড সময় : ১৪-১১-২০২৩ ১২:৪৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৩ ১২:৪৩:২৮ পূর্বাহ্ন
নেপালে নিষিদ্ধ হচ্ছে টিকটক 
কাঠমুন্ডু, ১৪ নভেম্বর : সমাজে ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে টিকটক অ্যাপ। এ অভিযোগে চিনা শর্ট ভিডিও অ্যাপ টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিল নেপাল। গতকাল সোমবার সকালে নেপালের মন্ত্রীসভার বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। তবে কবে থেকে নিষেধাজ্ঞা জারি করা হবে, সেবিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
সমাজে ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে টিকটক। এমন অভিযোগ আগে থেকেই ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু অভিযোগ। যেমন কোনও নীতি মানা হচ্ছে না বলে দাবি অনেকের। যথাযথ নীতি ছাড়াই এই অ্যাপ চালাচ্ছে টিকটক কর্তৃপক্ষ। ফলে ব্যবহারকারীরা যেভাবে ইচ্ছে ব্যবহার করছেন শর্ট ভিডিয়োর অ্যাপ। নিয়ম না মানায় অপরাধমূলক কাজও বাড়ছে। সমাজের একটি বড় অংশ এই অ্যাপের নিন্দা করছে। ঘৃণার প্রবৃত্তিতে উস্কানি দিচ্ছে বলে দাবি। তাই টিকটক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। সোমবার এই নিয়ে বৈঠক হলেও কবে বন্ধ হবে তা জানা যায়নি।  এর আগে ২০২ সালের জুন মাসে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে টিকটকসহ বেশ কিছু চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। নিষেধাজ্ঞার আগে, অ্যাপটির ভারতে প্রায় ১৫ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল।
এছাড়াও, নিরাপত্তাজনিত কারণে টিকটকের ওপর অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, আফগানিস্তান, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং নরওয়ের মতো দেশও যথাক্রমে আংশিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের