আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

নিউ জার্সি রাজ্য গভর্ণর আয়োজিত দিওয়ালী উৎসবে সুব্রত চৌধুরী আমন্ত্রিত

  • আপলোড সময় : ১৪-১১-২০২৩ ০১:৪২:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৩ ০১:৪২:০৭ পূর্বাহ্ন
নিউ জার্সি রাজ্য গভর্ণর আয়োজিত দিওয়ালী উৎসবে সুব্রত চৌধুরী আমন্ত্রিত
নিউ জার্সি, ১৪ নভেম্বর : আগামী ১৬ নভেম্বর বৃহস্পতিবার  নিউজার্সি রাজ্যের গভর্ণর ফিল মারফি ও ফাস্ট লেডি টামি মারফির অভ্যর্থনায় দিওয়ালী উৎসব অনুষ্ঠিত হবে। রাজ্যের প্রিন্সটনের ৩৫৪, স্টকটন স্ট্রীটে অবস্থিত গভর্ণরের সরকারী বাসভবন ‘ড্রামথওয়াকেট’ এ এই দিওয়ালি উৎসবের  আয়োজন করা হয়েছে।
দিওয়ালি উৎসবে নিউজার্সি রাজ্যে বসবাসরত প্রবাসী হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয়  ব্যক্তিবর্গ  আমন্ত্রিত হয়েছেন। এই দিওয়ালি উৎসবে আমন্ত্রিত অতিথি হিসাবে অন্যান্যদের সাথে  আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী অংশগ্রহণ করবেন।
গভর্ণর ফিল মারফি ও ফার্ষ্ট লেডি টামি মারফি “দিওয়ালি” উৎসবে  অংশগ্রহনকারী অভ্যাগতদের সুস্বাগত জানাবেন এবং তাঁদের সাথে  দিওয়ালীর শুভেচছা বিনিময় করবেন। দিওয়ালী উৎসবে অংশগ্রহণকারী প্রবাসী  হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ  দিওয়ালী উৎসবের আয়োজন করায় গভর্ণর ফিল মারফিকে আন্তরিক ধন্যবাদ জানান।
আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী দিওয়ালী উৎসবের আয়োজন করায় গভর্নর ফিল মারফিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কমিউনিটির বিদগ্ধজনরা মনে করেন, রাজ্যের গভর্নর ফিল মারফির দিওয়ালী উৎসবে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী  আমন্ত্রণ পাওয়ায় প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল