আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

আটলান্টিক সিটিতে নিউ জার্সি রাজ্য লীগ অব মিউনিসিপ্যালিটিস কনভেনশন 

  • আপলোড সময় : ১৬-১১-২০২৩ ০১:১৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৩ ০১:১৩:২১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে নিউ জার্সি রাজ্য লীগ অব মিউনিসিপ্যালিটিস কনভেনশন 
আটলান্টিক সিটি, ১৬ নভেম্বর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত  ১৪ নভেম্বর, মংগলবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী “নিউ জার্সি লীগ অব মিউনিসিপ্যালিটিস” এর  ১০৮তম কনভেনশন। আটলান্টিক সিটির কনভেনশন হলে অনুষ্ঠিত এই কনভেনশন আজ ১৬ নভেম্বর, বৃহস্পতিবার  শেষ হবে। নিউ জার্সি রাজ্যেরে ৫৬৪টি মিউনিসিপ্যালিটির  মেয়র,  নির্বাচিত ও মনোনীত কর্মকর্তারাসহ বিভিন্ন স্টেক হোল্ডাররা এই কনভেনশনে যোগ দিচ্ছেন।

নিউ জার্সি লীগ অব মিউনিসিপ্যালিটিস এর কনভেনশন উপলক্ষে গত ১৪ নভেম্বর, মংগলবার রাতে শোবোট হোটেল এর ওয়াটার পার্কে  ভিজিট আটলানটিক সিটি ও আটলান্টিক সিটির মেয়র মারটি স্মলের উদ্যোগে “অফিসিয়াল কিক অফ এক্সট্রাভাগানজা”র আয়োজন করা হয়। নাচে-গানে ভরপুর এই অনুষ্ঠানে কনভেনশনে অংশগ্রহনকারীরা সহ আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ  যোগ দেন।

আটলান্টিক সিটির মেয়র মারটি স্মল অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের অভ্যর্থনা জানান ও  ঘুরে ঘুরে সবার সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে আটলান্টিক কাউন্টির  ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান,৫ম ওয়ার্ডের কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটি  বোর্ড অব এডুকেশন এর  সুপারিনটেনডেন্ট ডঃ লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্ট্রি বোর্ড সভাপতি আব্দুর রফিক, আমের কাশ্মীরি, লুইস রড্রিগেজ সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট  ব্যক্তিবর্গ যোগ দেন।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি