আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

পন্টিয়াকে দুটি গাড়ি রেসের সময়  তৃতীয় গাড়িকে ধাক্কা, আহত ৪

  • আপলোড সময় : ০১-০৪-২০২৩ ০২:৫১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৩ ০২:৫২:২৯ পূর্বাহ্ন
পন্টিয়াকে দুটি গাড়ি রেসের সময়  তৃতীয় গাড়িকে ধাক্কা, আহত ৪
পন্টিয়াক, ৩১ মার্চ : পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পন্টিয়াক মোড়ে একটি রেসের সময় দুটি গাড়ি তৃতীয় একটি গাড়িকে ধাক্কা দিলে ৪জন আহত হয়েছেন। ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, গাড়ি থেকে একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রাত পৌনে ৯টার দিকে ইস্ট সাউথ বুলেভার্ড ও সেন্টারপয়েন্ট পার্কওয়ের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। 
প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০১৬ সালের একটি ফোর্ড ফোকাস এবং একটি নিসান ৩৫০জেড ইস্ট সাউথ বুলেভার্ডে রেসিং করছিল। ওয়াটারফোর্ড টাউনশিপের ১৯ বছর বয়সী এক ব্যক্তি ফোর্ড এবং ১৮ বছর বয়সী জ্যাকসন নিসান গাড়ি চালাচ্ছিলেন।  নিসানে একজন যাত্রীও ছিলেন। পুলিশ জানিয়েছে, ফোর্ড একটি ডজ চার্জারকে আঘাত করেছিল যা মোড়ে ডোনাট করছিল। এরপর নিসান ডজের সঙ্গে ধাক্কা খায়। তদন্তকারীরা জানিয়েছেন, সেন্ট ক্লেয়ার শোরেসের ২৪ বছর বয়সী এক ব্যক্তি, যিনি ডজ গাড়িটি চালাচ্ছিলেন, তাকে  গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা আরও জানিয়েছে, গাড়িটি ওহাইওর টোলেডো থেকে চুরি হয়েছে এবং দুর্ঘটনার সময় চালক সিট বেল্ট পরেছিলেন না। কর্মকর্তারা জানিয়েছেন, নিসানের চালক ও তার যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদের অবস্থা স্থিতিশীল। ফোর্ডের চালককে দুর্ঘটনাস্থলে সামান্য আঘাতের জন্য চিকিৎসা করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, আহত তিনজনই সিট বেল্ট পরিহিত ছিলেন। তারা বলেন, দুর্ঘটনার পেছনে অ্যালকোহল কোনো কারণ বলে মনে হয় না, তবে তদন্তকারীরা বিশ্বাস করেন যে তিনজন চালকই বেপরোয়া ছিলেন। তদন্ত চলছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি