আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

আটলান্টিক সিটিতে আনজুম জিয়ার সম্বর্ধনা অনুষ্ঠান

  • আপলোড সময় : ১৮-১১-২০২৩ ১২:২৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৩ ১২:২৬:৩৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে আনজুম জিয়ার সম্বর্ধনা অনুষ্ঠান
আটলান্টিক সিটি, ১৮ নভেম্বর : আটলান্টিক সিটিতে গত ৭ নভেম্বর, মংগলবার অনুষ্ঠিত সিটি কাউন্সিল নির্বাচনে আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলম্যান পদে পুনঃনির্বাচিত দক্ষিণ এশীয় অভিবাসী এম আনজুম জিয়াকে সংবর্ধনা দিয়েছে আটলান্টিক সিটি  মার্চেন্টস এসোসিয়েশন (এসিএমএ)।

গত বৃহস্পতিবার রাতে আটলান্টিক সিটির একটি ভেনুতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল। অনুষ্ঠানের শুরুতে  পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াতের পর এম আনজুম জিয়ার হাতে পুস্পস্তবক তুলে দেন এসিএমএ সভাপতি আমের কাশ্মীরি ।

আমের কাশ্মীরির সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, কাউন্সিল এট লারজ স্টিফেনি মার্শাল, আটলান্টিক কাউন্টির  ডেমোক্রেটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে-র সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বিএএসি-র সভাপতি শহীদ খান, সৈয়দ মোঃ কাউসার প্রমুখ ।

বক্তারা  তাঁদের বক্তব্যে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন কমিউনিটির মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে তা ধরে রাখার আহবান জানান।  বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত