আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল, সম্পাদক মোবারক

  • আপলোড সময় : ১৯-১১-২০২৩ ১১:০৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৩ ১১:০৯:০৮ পূর্বাহ্ন
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল, সম্পাদক মোবারক
নরসিংদী, ১৯ নভেম্বর : উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাবের ৫২ জন সদস্যের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রাপ্ত ভোটের ভিত্তিতে নরসিংদী প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মো. নুরুল ইসলাম ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এশিয়ান টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি মো. মুর্শেদ শাহরিয়ার পেয়েছেন ২০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন ২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম কামাল পেয়েছেন ১৪ ভোট।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি বাদল কুমার সাহা (দৈনিক ভোরের কাগজ), মো. মশিউর রহমান সেলিম (দৈনিক ভোরের আওয়াজ), সহ-সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন (নাগরিক টেলিভিশন),  কোষাধ‍্যক্ষ মো. জাকির হোসেন ভূঁঞা (দৈনিক আমার বার্তা), সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক প্রীতি রঞ্জন সাহা (দৈনিক শেয়ার বিজ), দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন (ডিবিসি টেলিভিশন), কার্যনির্বাহী সদস্য কাজী আনোয়ার কামাল (হিসেবে দৈনিক গ্রামীণ দর্পন), মো. বদরুল আমীন চৌধুরী (মাছরাঙ্গা টেলিভিশন) ও মোহাম্মদ শফিকুল ইসলাম (সাপ্তাহিক বর্তমান যোগাযোগ)। 
এর আগে রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিজয়ীদের নাম ঘোষণা করেন। আগামী দুই বছর নির্বাচিত কার্যকরী পরিষদের সদস‍্যরা দায়িত্ব পালন করবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক