আমেরিকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

আটলান্টিক সিটিতে খাদ্য সহায়তা পেল তিন  শতাধিক পরিবার 

  • আপলোড সময় : ২০-১১-২০২৩ ০৭:৩৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৩ ০৭:৩৮:১১ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে খাদ্য সহায়তা পেল তিন  শতাধিক পরিবার 
আটলান্টিক সিটি, ২০ নভেম্বর : নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আজ সোমবার  পালিত হলো খাদ্য সহায়তা কর্মসূচী। সিটি হলের সামনের উন্মুক্ত প্রাংগনে দুপুর একটা থেকে  খাদ্য সহায়তা কার্যক্রমের আয়োজন করে আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষ  ও বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি।      

‘খাদ্য সহায়তা’ কর্মসূচীর উদ্বোধন করেন আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল। এসময় সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, সহসভাপতি কলিম শাহবাজ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা, বিএএসজে নেতৃবৃন্দ সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আগামী  ২৩ নভেম্বর, বৃহস্পতিবার সমগ্র যুক্তরাষ্ট্রে “থ্যাংকস গিভিং ডে” পালিত হবে। এই দিনটিকে উপলক্ষ করেই এই আয়োজন বলে জানা গেছে। খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় এসময় প্রায় তিন শতাধিক মানুষ টার্কিসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী  গ্রহণ করে।
বাংলাদেশি আমেরিকানসহ আটলান্টিক সিটির অন্যান্য কমিউনিটির লোকজন খাদ্য সহায়তা গ্রহন করায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল , সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক।

খাদ্য সহায়তা কার্যক্রমে অংশগ্রহনকারী বিভিন্ন কমিউনিটির লোকজন কমিউনিটির সেবায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক