আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

মিশিগানে নানা আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

  • আপলোড সময় : ২১-১১-২০২৩ ০২:০৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৩ ০২:০৩:৫১ পূর্বাহ্ন
মিশিগানে নানা আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
মেডিসন হাইটস, ২১ নভেম্বর :  আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মিশিগানে উদযাপিত হয়েছে ৫৮তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (১৯ নভেম্বর) বিকেলে মেডিসন হাইটসে অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার র্বিশ্বময় ছড়িয়ে আছে এবং মেধার স্বাক্ষর রেখে চলেছে। 
      
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিশিগানে বসবাসকারী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষার্থীসহ কমিউনিটির বিশিষ্টজনরা অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশের জাতীয় সংগীতের পরিবেশনের পর কেক কেটে শুরু হয় বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা। 
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড.রবিন্দ্রনাথ শিল, সহকারী অধ্যাপক তাহলিল আজীম চৌধুরী, বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ সাহেদুল হক, শাহ খালিশ মিনার, মোহাম্মদ আফতাবসহ অনেকে বক্তব্যে রাখেন। 

অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগীতা বড়ুয়া ও লুৎফুল বারী নিয়ন। দেশ ও জাতি গঠন এবং আলোকিত মানবসম্পদ তৈরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনবদ্য ভূমিকা স্মরণ করেন সাবেক শিক্ষার্থীরা। যে কারণে প্রাণের বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। 

স্মৃতিচারণমূলক বক্তব্যে, কবিতা আবৃতি, কৌতুক ও নাচে-গানে মুখরিত হয়ে উঠে পুরো অনুষ্ঠান। প্রকৃতির কোলে ঘুমানো অপরূপ ক্যাম্পাস এখনো টানে পুরনো ছাত্রছাত্রীদের। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন অবসরপ্রাপ্ত অধ্যাপক।   
সংগীত পরিবেশন করেন স্নিগ্ধা বড়ুয়া, মোহাম্মদ হোসেন চৌধুরী ও আমজাদ হোসেন। কবিতা আবৃত্তি করেন রেজাউল     
করিম চৌধুরী, রুনা কোরেশী ও মোতাকাব্বির শাহীন। কৌতুক করেন জিয়াউল আলম চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়