আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল

মাধবপুরে দুই সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০১-০৪-২০২৩ ০৩:৩৫:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৩ ০৩:৩৫:২৪ পূর্বাহ্ন
মাধবপুরে দুই সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার
মাধবপুর, (হবিগঞ্জ)  ৩১ মার্চ : মাধবপুরে বসত ঘর থেকে দুই সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। ময়না তদন্ত শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের পুরাইখলা গ্রাম থেকে ধলাই মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পিতা ইমান আলী মুনসী জানান, ধলাই মিয়া বৃহস্পতিবার দুপুরের দিকে ঘরের দরজা ভিতর দিয়ে বন্ধ করে বাশের তীরের সাথে ফাঁস লেগে আত্মহত্যা করে। ৭ বছরের একটি মেয়ে ডাকাডাকি করেও দরজা না খুললে তরজার বেড়ার ফাঁক দিয়ে দেখতে পায় তীরের সঙ্গে সে ঝুলে আছে। তখন প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভিতরে য়ুকে লাশ নামিয়ে জীবিত মনে করে মাথায় পানি দিতে থাকে। কিন্তু ফাঁস লাগানো অবস্থায় সে মার যায়। খবর পেয়ে পুলিশ পরিদর্শক মোঃ আতিকুর রহমান ও এস আই সুজন সহ পুলিশের একটি টিম লাশ উদ্ধার করেন।
প্রতিবেশীরা জানান, ধলাই মিয়া ফাঁস লাগানোর সময় তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। তার দুটি সন্তানও রয়েছে। সে জুয়া খেলা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল, তাই ঋণের বোঝা সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। আতিকুর রহমান জানান, তার পরিবারের লোকজন জানিয়েছে, সে আরও একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছে।
ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির