আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সিলেটে এ্যাডভোকেসি সভা

  • আপলোড সময় : ২১-১১-২০২৩ ১০:৪৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৩ ১০:৪৫:২৫ অপরাহ্ন
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সিলেটে এ্যাডভোকেসি সভা
বক্তব্য রাখছেন অতিরিক্তি জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. হারুন অর রশীদ/সুপ্রভাত মিশিগান

সিলেট, ২১ নভেম্বর : “নিরাপদ মাতৃত্ব পরিকল্পনা পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পালিত হবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে নগরীর টিভি গেইটস্থ কার্যালয়ের হলরুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক বিপ্লব বড়ুয়া এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আজাদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. হারুন অর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার স্নিগ্ধা তালুকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কিউআইটি এফ পি সি এস সিলেট এর রিজিওনাল কনসালটেন্ট ডা. এম এ মান্নান, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার তপন কান্তি ঘোষ, বিয়ানীবাজারের এমও এম সি এইচ এফপি ডা. জাহিদ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানদা রঞ্জন তালুকদার, সিলেট কৃষি অধিদপ্তরের উপ পরিচালক আমিরুল ইসলাম, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া প্রমুখ। এছাড়াও ইসলামী ফাউন্ডেশন শিক্ষা বিভাগের ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা