আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

২০২১ সালে লেনাউই কাউন্টির নারী নিখোঁজ ও হত্যার ঘটনায় একজন গ্রেফতার

  • আপলোড সময় : ২১-১১-২০২৩ ১১:৪৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৩ ১১:৪৩:৫৮ অপরাহ্ন
২০২১ সালে লেনাউই কাউন্টির নারী নিখোঁজ ও হত্যার ঘটনায় একজন গ্রেফতার
ডি অ্যান ওয়ার্নার/Crime Stoppers of Lenawee County/Facebook

লেনাউই কাউন্টি, ২১ নভেম্বর : মিশিগান স্টেট পুলিশ ২০২১ সালের এপ্রিল থেকে নিখোঁজ লেনাউই কাউন্টির এক নারীকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। 
আজ মঙ্গলবার এক বিবৃতিতে রাজ্য পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত গ্রেফতারের বিস্তারিত তথ্য এবং সন্দেহভাজনের নাম গোপন রাখা হয়েছে। ২০২১ সালের মে মাসে লেনাউই কাউন্টির ক্রাইম স্টপারস জানায়, ৫২ বছর বয়সী ডি অ্যান ওয়ার্নারকে ফ্রাঙ্কলিন টাউনশিপের মুঙ্গের রোডে তার বাড়িতে সর্বশেষ দেখা গিয়েছিল ২৪ এপ্রিল বা ২৫ এপ্রিলের শুরুতে। ক্রাইম স্টপারস জানিয়েছে, নিখোঁজ হওয়ার পর থেকে ওয়ার্নারের পরিবার ও বন্ধুদের সঙ্গে ফোন বা ফেসবুকে কোনো যোগাযোগ ছিল না। এফবিআই ২০২১ সালের অক্টোবরে ডি ওয়ার্নারের অনুসন্ধানে যোগ দেয়। আগস্ট ২০২২ সালে, এমএসপি লেনাভি কাউন্টি শেরিফ অফিসের অনুরোধে অনুসন্ধানের দায়িত্ব নিয়েছিল। মিশিগান স্টেট পুলিশের কর্মকর্তারা মঙ্গলবার রাতে আরও মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির