আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্র সিনেটের স্পেশাল ট্রিবিউট সম্মাননা গ্রহণ করলেন মতিয়া চৌধুরী

  • আপলোড সময় : ০১-০৪-২০২৩ ০৯:১৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৩ ০৯:২৫:২৯ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র সিনেটের স্পেশাল ট্রিবিউট সম্মাননা গ্রহণ করলেন মতিয়া চৌধুরী
ঢাকা, ৩১ মার্চ :  বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বেগম মতিয়া চৌধুরী এমপি আজ শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রদত্ত কংগ্রেশনাল রেকর্ড এবং মিশিগানের ষ্টেটের সিনেট প্রদত্ত স্পেশাল ট্রিবিউট গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত ১৭ মার্চ মিশিগান সেনেট এক বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানসহ ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করে। এই বিশেষ ট্রিবিউট প্রধানমন্ত্রী ও র‍্যাবের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব, ডেমোক্রেটিক কেন্দ্রীয় নেতা , মিশিনগান ডেমোক্রেটিক পার্টির নেতা বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. এম ডি রাব্বী আলম গ্রহণ করেন।
এদিকে  ২৩ মার্চ জাতিসংঘের বিশ্ব নারী দিবসকে সামনে রেখে আন্তর্জাতিক নারীর ক্ষমতায়ন সেমিনার ঢাকার বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে সম্পন্ন হয়। এই সেমিনার জাতিসংঘ CSW 67 এবং বঙ্গবন্ধু কমিশন যৌথভাবে পরিচালনা করে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রদত্ত কংগ্রেসনাল রেকর্ড এবং মিশিগান সিনেট কর্তৃক প্রদত্ত স্পেশাল ট্রিবিউট হস্তান্তর করা হয়।
এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কমিশন এবং বঙ্গবন্ধু কমিশন আন্তর্জাতিক প্রচার সেল কংগ্রেসনাল রেকর্ডটি সংসদীয় উপনেতা মতিয়া চৌধুরীর হাতে আজ হস্তান্তর করা হয়েছে। এই সময় বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক সম্পাদক এবং স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ব্র্যান্ডিং বাংলাদেশ এম্বাসেডর সেবাজি ফকির, বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. দিপু সিদ্দিকী এবং বাংলাদেশ কমিশনার এমডি আলম খান সহ পার্টি বিষয়ক চেয়ারম্যান এস এম আলমগীর, পোল্যাণ্ডের  কমিশনার মোঃ নান্নু শেখ ও সদস্য আব্দুস সাত্তার  উপস্থিত ছিলেন।
কংগ্রেসনাল রেকর্ড গ্রহণের পর বেগম মতিয়া চৌধুরী যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য হেইলি স্টিভেন এবং মিশিগান সেনেটর অল ওয়াজনো কে ধন্যবাদ জ্ঞাপন করেন। মতিয়া চৌধুরী তার বক্তব্যে বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক পরিমণ্ডলের এই অর্জন এবং দেশ জাতিসত্ত্বা ও রাষ্ট্রের পক্ষে বিশেষ এই অর্জনের জন্য কমিশনের চেয়ারম্যান ড রাব্বী আলম ও আন্তর্জাতিক সম্পাদক মোঃ রিজভী আলম কে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক প্রচার-সেলের সকল সদস্য এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সকল প্রতিনিধিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নারী নেতৃত্বদানকারী সকল নারী নেতৃত্বকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরিশেষে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো ভাল হবে বলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি