আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

  • আপলোড সময় : ২৩-১১-২০২৩ ০১:৩৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৩ ০১:৩৪:৪৮ পূর্বাহ্ন
১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেট, ২৩ নভেম্বর (ঢাকা পোস্ট) : হবিগঞ্জের বাহুবল উপজেলার রাউদগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে জানান, বুধবার রাত ৮টার দিকে বাহুবল উপজেলার রাউদগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে উদ্ধার কাজ শুরু হয়। দুটি রিলিফ ট্রেনের মাধ্যমে বগিগুলো উদ্ধার করার পর সকাল পৌনে ৯টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। রেল যোগাযোগ বন্ধ থাকার কারণে আটকে পড়া বিভিন্ন রুটের ট্রেনগুলো ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত স্থান ক্রস করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে।
প্রসঙ্গত, বুধবার রাত ৮টার দিকে সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাউদগাঁও নামক স্থানে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপরই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স