আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ

আটলান্টিক সিটিতে রমজান উপলক্ষে  বিএএসজের খাদ্যসামগ্রী  বিতরণ

  • আপলোড সময় : ০১-০৪-২০২৩ ০৯:৩৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৩ ০৯:৩৯:০১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে রমজান উপলক্ষে  বিএএসজের খাদ্যসামগ্রী  বিতরণ
আটলান্টিক সিটি, ৩১ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি দুই শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আজ শুক্রবার দুপুরে  আটলান্টিক এভিনিউস্থ মসজিদ আল হেরার সামনে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রমজানের খাদ্য সামগ্রীর মধ্যে ছিল দুধ, কেক, ছোলা, সয়াবিন তেল,মসুর ডাল, আলু, খেজুর, ফলসহ অন্যান্য দ্রব্য সমগ্রী।
রমজানের খাদ্য সামগ্রী বিতরণ  প্রসঙ্গে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, পবিত্র মাস। এই মাসে মানুষ সিয়াম সাধনা করে। এই সিয়াম সাধনার মাসে কমিউনিটির পাশে থাকার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। আশা করি আগামীতেও আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।


বিএএসজের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা বলেন, করোনাকালীন সময়কাল থেকে আমরা কমিউনিটিতে খাদ্য সহায়তা দিয়ে আসছি, তারই ধারাবাহিকতায় আজকে রমজানের খাদ্য সামগ্রী বিতরন করছি। বিএএসজের   ট্রাস্টি বোর্ডের  সভাপতি আব্দুর রফিক বলেন, এটি কোন সহায়তা নয়, এটি বিএএসজের ভালবাসা। এইভাবেই  বিএএসজে কমিউনিটির  মানুষকে ভালোবাসা দিয়ে  যেতে চায়।  রমজানের খাদ্য সামগ্রী বিতরণের সময় গিয়াসউদদীন পাঠান, মোঃ দিদার,শাহরিয়ার আহমদ, মোঃ আমিন, মোঃ নাসির, এইচ এম তোলন, মোঃ মিজান, শাহজালাল, মোঃ ওয়াহিদ চৌধুরী, আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ