আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

মিশিগানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক 

  • আপলোড সময় : ২৭-১১-২০২৩ ০১:৫৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৩ ০৫:১৪:৩৬ অপরাহ্ন
মিশিগানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক 
হ্যামট্রাম্যাক, ২৭ নভেম্বর :  জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব মিশিগান ইনকের নতুন কমিটির অভিষেক। শনিবার রাতে হ্যামট্রাম্যাক সিটির গেট অব কলাম্বাসে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিস্তারে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব মিশিগান বিশেষ ভূমিকা রাখছে বলে জানান আয়োজকরা।

মিশিগানে বসবাসকারী বৃহত্তম চট্টগ্রামবাসী পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে মিলিত হন তারা। এছাড়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। সবাই মিলে আনন্দ উপভোগ করেন তারা। এছাড়া ইতিহাসের সাক্ষ্য বহন করে ঐতিহ্যবাহী পালকী, স্মৃতিসৌধ, চাকমা নৃত্য, ঝুলন্ত সেতু, রেলস্টেশন, চট্টগ্রামবাসীর প্রিয় খাবার মধুভাতসহ মনোরম স্থাপনাগুলো তুলে ধরা হয় অনুষ্ঠানে।   

বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। নুতন কমিটির সদস্যদের মঞ্চে তুলে ফুল দিয়ে বরণ করে নেওয়াসহ শপথ করানো হয়। কমিটির সবাইকে শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা কাজী সিরাজুল ইসলাম।  অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরও ফুলেল অভ্যর্থনা জানানো হয়। 
তারুণ্য নির্ভর এই কমিটি বাংলার সংস্কৃতি-ঐতিহ্য বিস্তারের পাশাপাশি নতুন প্রজন্মকে শিক্ষা-দীক্ষায় এগিয়ে নেওয়াসহ অ্যামিরিকাতে আসা নতুন অভিবাসীদের সহযোগিতায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন অ্যাসোসিয়েশনের নেতারা। 

অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ ফিরোজ। আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন হ্যামট্রাম্যাক সিটির মেয়র ডা.আমীর গালিব, চট্টগ্রামের কৃতিসন্তান হ্যামট্রাম্যাক সিটির প্রেটেম মেয়র মোহাম্মদ হাসান, একই সিটির কাউন্সিল মেম্বার মুহিত মাহমুদ, আবু আহমেদ মুসা ও আল সুমারি। মেয়র গালিব তার বক্তব্যে বাঙালি সম্প্রদায়ের প্রশংসা করেন এবং চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান।     

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিল্টন  বড়ুয়া ও রুমানা চৌধুরী। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে-গানে দর্শক মাতিয়েছেন মিশিগানে বসবাসরত স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন দিয়া, দিনা, সুদিপ্তা, নবনিতা, ইমা, নিবেদিতা, এঞ্জেলা, অনিন্দিতা, জয়ী, দীপান্বিতা এবং রুমা।
গান পরিবেশন করেন, শিউলি, সোমা, বৃষ্টি, সংগীতা, প্রমি, রিতা, সুমি, আমজাদ হোসেন, উত্তম, রঞ্জয়, বন্ধন, মানিক, সৌরভ, কানন, জিন্না খানসহ আরো অনেকেই। তবলায় ছিলেন উত্তম বড়ুয়া, গিটারে আকাশ, পার্কিয়েশনে নিখিল বড়ুয়া। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন কানন বড়ুয়া। সবশেষে অতিথিদের সম্মানে ছিল নৈশভোজ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা