আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

মাধবপুরের আফজাল হত‍্যা ৫জনের যাবজ্জীবন 

  • আপলোড সময় : ২৭-১১-২০২৩ ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৩ ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন
মাধবপুরের আফজাল হত‍্যা ৫জনের যাবজ্জীবন 
মাধবপুর (হবিগঞ্জ) ২৭ নভেম্বর : মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে কালিকাপুর গ্রামের আফজালুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায়  ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। 
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের জিয়া উদ্দিনের পুত্র সালাউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের ছনা মিয়ার পুত্র রফিজ উদ্দিন, মতিউর রহমানের পুত্র আজিজুর রহমান ও বাদশা মিয়ার পুত্র আক্তার মিয়া। 
জানা যায়, আসামিদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল আফজালুর রহমানের। এরই জেরধরে আসামিরা ২০০৬ সালের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি বাজার থেকে ফেরার পথে ধরাছড়া ব্রিজ এলাকায় আফজালুরকে একা পেয়ে বেধড়ক মারধোর করে। এক পর্যায়ে মারা যান আফজালুর রহমান। পরদিন ২২ মার্চ এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে ৫ আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। 
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আর আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ