আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

ডেট্রয়েট নদীতে আটকা পড়েছে ইতালিগামী গম বোঝাই জাহাজ

  • আপলোড সময় : ২৭-১১-২০২৩ ০৩:২০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৩ ০৩:২০:৩৮ অপরাহ্ন
ডেট্রয়েট নদীতে আটকা পড়েছে ইতালিগামী গম বোঝাই জাহাজ
ইতালিগামী গম বোঝাই  বার্ব্রো জি বাল্ক ক্যারিয়ারটি সোমবার ডেট্রয়েটের উইলিয়াম জি মিলিকেন স্টেট পার্কের কাছে আটকা পড়েছে/Photo :  David Guralnick, The Detroit News

ডেট্রয়েট, ২৭ নভেম্বর : মার্কিন কোস্ট গার্ড গ্রেট লেকস জানিয়েছে, বেল আইলের কাছে ডেট্রয়েট নদীতে কয়েক টন গম বহনকারী একটি মালবাহী জাহাজ আটকা পড়েছে। ডেট্রয়েটের কাছে নদীর তীরের ছয় মাসের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা।
কোস্ট গার্ড এক্স-এ জানিয়েছে যে, ৬২৩ ফুট লম্বা বার্ব্রো জি নামের একটি মালবাহী জাহাজ ২১,০০০ টন গম নিয়ে ইতালি যাচ্ছিল। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে বেল আইল অ্যাঙ্কোরেজের বাইরে জাহাজটি আটকা পড়ে। টুইটে বলা হয়েছে, এতে কোনও দূষণ, ক্ষয়ক্ষতি, আঘাত বা বাণিজ্যিক ট্র্যাফিকের প্রভাবের খবর পাওয়া যায়নি। কোস্ট গার্ডের একটি নৌকা ঘটনাস্থলে ছিল। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 
গত ১৭ মে বেল আইল উপকূল থেকে মাত্র কয়েক ফুট দূরে এম/ভি মার্ক ডব্লিউ বার্কার নামের আরেকটি মালবাহী জাহাজ ডেট্রয়েট নদীতে চার ঘণ্টারও বেশি সময় ধরে আটকা পড়ে। ২১,০০০ টন লবণ বহনকারী ৬৩৯ ফুট লম্বা গ্রেট লেকস মালবাহী জাহাজটি ক্লিভল্যান্ড থেকে সেন্ট ক্লেয়ার হ্রদের দিকে যাচ্ছিল। অবশেষে  মিলওয়াকির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।   মিডলবার্গ হাইটস এর ওহিও-ভিত্তিক ইন্টারলেক স্টিমশিপ কোম্পানির মুখপাত্র ক্রিসি ক্যাডলেক বলেন, ১৭ মে সকাল সাড়ে ৭টার দিকে মালবাহী জাহাজটির 'শক্তি ও গতিবিধি হ্রাস পায়'। কোস্ট গার্ড জানিয়েছে, একটি টাগবোটের সাহায্যে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বাণিজ্যিক টোয়িংয়ের সহায়তায়এটি কে মুক্ত করা হয়। ১৭ মে'র ঘটনায় কোনও দূষণ বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্কার ১০৫,০০০ গ্যালন ডিজেল জ্বালানীও বহন করছিল।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত