আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

নৌকা না পেয়ে টানা তিনবারের এমপি এবার স্বতন্ত্র প্রার্থী

  • আপলোড সময় : ২৮-১১-২০২৩ ০৪:২৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৩ ০৪:২৯:১৩ অপরাহ্ন
নৌকা না পেয়ে টানা তিনবারের এমপি এবার স্বতন্ত্র প্রার্থী
হবিগঞ্জ, ২৮ নভেম্বর (ঢাকা পোস্ট) : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) আলহাজ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে বানিয়াচং উপজেলা সদরের জননী কমিউনিটি সেন্টারে সংসদীয় আসনের হাজারো নেতাকর্মী নিয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
আব্দুল মজিদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বার আমাকে নৌকা প্রতীক দিয়েছিলেন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের কাছে চিরঋণী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন আপনাদের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলা দুর্গম এলাকায় হওয়া স্বত্ত্বেও রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। এখন আর বর্ষাকালে নৌকায় যেতে হয় না। 
তিনি আরও বলেন- টানা তিনবার আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আশা করি এবারও আমাকে বঞ্চিত করবেন না। নির্বাচিত হলে অতীতের ন্যায় আপনাদের পাশে থাকব। 
এ সময় বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তজম্মুল হক চৌধুরী, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মো. আমীর খান, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, আনুয়ার হোসেন, এরশাদ আলী, মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মুতাক্কিম বিশ্বাস, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছায়েব আলী, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু আশরাফ চৌধুরী বাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি এজেডএম উজ্জ্বল, মাহমুদ হোসেন খান মামুনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
আব্দুল মজিদ খান ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার বাদী তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের