আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টির এক ব্যক্তি  লটারিতে জিতলেন ১ মিলিয়ন ডলার 

  • আপলোড সময় : ২৮-১১-২০২৩ ০৭:২৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৩ ০৭:২৪:৫০ অপরাহ্ন
গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টির এক ব্যক্তি  লটারিতে জিতলেন ১ মিলিয়ন ডলার 
ট্র্যাভার্স সিটি, ২৮ নভেম্বর : গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টির এক ব্যক্তি ১ মিলিয়ন ডলারের মেগা মিলিয়নস পুরস্কার জিতে নতুন জীবন শুরু করছেন। মিশিগান লটারির এক বিবৃতিতে বলা হয়, কাইল বেকার গত ২৭ অক্টোবর ট্র্যাভার্স সিটির মিরাকল মাইল ই-জেড মার্ট থেকে টিকেটটি কিনেছিলেন, তা বিজয়ী সংখ্যার সাথে মিলে যায়,  নম্বরটি হচ্ছে- ১১-৩২-৪৩-৫৭-৭০। 
৩৭ বছর বয়সী বেকার কয়েক সপ্তাহ পর পর মেগা মিলিয়নসের টিকিট কিনে থাকেন। ঘটনার দিন  সকালে তিনি নিজের বাড়িতে যাওয়ার পথে টিকিট চেক করতে একটি দোকানে থামেন। তিনি এটি স্ক্যান করার সময় লটারি অফিসে একটি দাবি দায়ের করার জন্য একটি বার্তা পান। তিনি  ক্লার্ককে জিজ্ঞাসা করেছিলেন এর অর্থ কী। তিনি তাকে বলেন যে, তিনি বড় জয়ী হয়েছেন। বেকার আবার জিজ্ঞাসা করেন যে, কত বড়, তিনি বলেন সম্ভবত কয়েক হাজার ডলার। 
মিশিগানের ইন্টারলোচেনের বাসিন্দা তার ট্রাকে উঠে বিজয়ী নম্বরগুলি সন্ধান করলেন। মিলিত সংখ্যাগুলি তাকে অবাক করে দিয়েছিল। লটারি জিতে তিনি তার  স্ত্রীকে ফোন করেন, কিন্তু তাকে টিকিটের একটি ছবি না পাঠানো পর্যন্ত তিনি তা  বিশ্বাস করছিলেন না। তিনি বলেন, এটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছিল। তিনি বলেন, সোমবার সকালে লটারি অফিস খোলার আগ পর্যন্ত আমি পুরষ্কারটি যাচাই করতে পারিনি। তিনি বলেন, এই জয়ের মাধ্যমে তিনি তার ঋণ পরিশোধের মাধ্যমে ঋণমুক্ত জীবনযাপন করার পরিকল্পনা করেছেন। মেগা মিলিয়ন ড্র প্রতি মঙ্গলবার এবং শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসি এবং ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জসহ ৪৫টি অঙ্গরাজ্যে টিকিট বিক্রি হয়।
Source : http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০