আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

ডেট্রয়েটে পুলিশের টহল গাড়িতে  গুলি : সন্দেহভাজন আটক

  • আপলোড সময় : ০১-০৪-২০২৩ ১১:২৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৩ ১১:২৬:২৪ পূর্বাহ্ন
ডেট্রয়েটে পুলিশের টহল গাড়িতে  গুলি : সন্দেহভাজন আটক
ডেট্রয়েট, ০১ এপ্রিল : শুক্রবার রাতে শহরের পশ্চিম পাশে একটি টহল গাড়িতে থাকা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালানোর পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ বিভাগ জানিয়েছে।
ডেট্রয়েটের সহকারী প্রধান চার্লস ফিটজেরাল্ড শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে পিউরিটান অ্যাভিনিউয়ের একটি স্থানে এক ব্যক্তিকে অস্ত্রসহ দেখা যায়। ফিটজেরাল্ড বলেন, ডিপিডির দুই কর্মকর্তা যখন কাছাকাছি একটি টহল গাড়ি চালাচ্ছিলেন, তখন এক যুবক তার কোমর থেকে একটি অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে বারবার গুলি ছোড়ে। অফিসাররা পাল্টা গুলি চালায় এবং পায়ে হেঁটে লোকটিকে অনুসরণ করে। ফিটজেরাল্ড বলেন, আরও গুলি বিনিময় করা হয় এবং কর্মকর্তারা সন্দেহভাজনকে নিকটবর্তী একটি বাড়িতে লুকিয়ে থাকতে দেখেন। ঘটনার সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল। এতে কোনো কর্মকর্তা আহত হননি। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার