আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

বিয়েতে কেমন সেজেছিলেন পরমব্রত – পিয়া ? 

  • আপলোড সময় : ২৯-১১-২০২৩ ০৭:৩৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৩ ০৭:৩৭:৪৬ অপরাহ্ন
বিয়েতে কেমন সেজেছিলেন পরমব্রত – পিয়া ? 
কলকাতা, ২৯ নভেম্বর : চার হাত এক হল পরমব্রত-পিয়ার। অনুপমের সাথে বিয়ের মতো ঢালাও আয়োজন নয়। একেবারে ঘরোয়া ভাবেই বিয়ে সারলেন পিয়া। অনুপমের সাথে বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশন অতীত‌। এবার বর-কনের সাজ একেবারে ছিমছাম। বিয়ের সাজে ছক ভেঙেছেন পিয়া! দ্বিতীয় বিয়ের কেমন সেই লুক? সাধারণ হলেও নজরকাড়া, কতজন এসেছিলেন পরমব্রত-পিয়ার বিয়েতে? মেনুতে কী ছিল? একদিকে অনুপম রায়ের বিষাদ ভরা পোস্ট। অন্যদিকে অনুপমের প্রাক্তন তার বর্তমানের সাথে নতুন জীবন শুরু করছেন।
পরমব্রতর পরনে গেরুয়া পাঞ্জাবি, সাদা পাজামা আর জওহর কোট কিন্তু সকলের চোখ গিয়েছে পিয়ার দিকে লাল বেনারসী নয়, কনে পরেছেন সাদা বেগমপুরি শাড়ি সাথে লাল জামদানি ব্লাউজ তাতে ছোট ছোট কাজ। দ্বিতীয় বিয়ে হলেও সোনার গয়নায় সেজেছেন। গলায় সোনার লহরি হার, হাতে সোনার কঙ্কন আর বালা। খোলা চুল, লাল লিপস্টিক আর ছোট লাল টিপ পরেছেন অনুপমের প্রাক্তন। সোমবার দুপুরে পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ সারলেন পরম-পিয়া। অভিনেতার যোধপুর পার্কের বাড়িতেই সই করেন। খুব কাছের আত্মীয় এবং বন্ধুরা মিলে প্রায় ২৫-৩০ জন ছিলেন। সোমবার বেলা গড়াতেই পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে দেখা যায় পরিবারের কাছের মানুষদের পৌঁছে যেতে। সেখানেই আইনি মতে বিয়ে সারলেন নবদম্পতি।

বিয়ের মেনুতে কী কী ছিল?
পরমব্রতর বাড়িতেই খাওয়ার ব্যবস্থা হয়েছিল ভাত, ডাল, মাছের কালিয়া, মাংস, চাটনি ও মিষ্টিতে ছিল বিয়ের মেনুতে এমনটাই জানা গিয়েছে। রেজিস্ট্রির পর আংটি বদলও হয়েছে তাঁদের। দুজনকেই হাসিমুখে খোশমেজাজে দেখা গিয়েছে ক্যামেরায় পোজ দিতে।
একদিকে যখন বিয়ে সারলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী তখন অন্যদিকে অনুপম রায়ের পোস্টে নিজেকে শেষ করে দেওয়ার কথা বলছেন। ২০২১ সালে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানেন অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। তখনই শোনা গিয়েছিল যে তাঁদের বিয়ে ভাঙার কারণ পরমব্রত। যদিও সেই কথা রীতিমত উড়িয়ে করে দেন অভিনেতা। সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি এবং পিয়া কেবলই বন্ধু। যদিও তাঁদের মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যেত। পিয়ার বাড়িতে হামেশাই আসতেন অভিনেতা। অন্যদিকে পরমের ছবির শুট চলাকালীন তাঁর সঙ্গে দেখা করতে লন্ডনে যান পিয়া। কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে তাঁরা দীর্ঘদিন ধরেই প্রেম করছিলেন। অবশেষে এদিন, ২৭ নভেম্বর সপ্তাহের একদম শুরুতেই আইনি ভাবে চার হাত এক হল তাঁদের।
সূত্র : প্রথম কলকাতা

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ