আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

শিশু পর্নোগ্রাফির অভিযোগে ইউটিকার এক ব্যক্তি অভিযুক্ত

  • আপলোড সময় : ৩০-১১-২০২৩ ০৪:২৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৩ ০৪:২৩:০৭ অপরাহ্ন
শিশু পর্নোগ্রাফির অভিযোগে ইউটিকার এক ব্যক্তি অভিযুক্ত
জেন টেইলর/Michigan State Police

শেলবি টাউনশিপ, ৩০ নভেম্বর : মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, শিশু পর্নোগ্রাফির অভিযোগে ম্যাকম্ব কাউন্টির এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, গত ১১ নভেম্বর শেলবি টাউনশিপের ৪১-এ ডিস্ট্রিক্ট কোর্টের মাধ্যমে ইউটিকা শহরের ২৮ বছর বয়সী জেন টেইলরকে শিশু যৌন নিপীড়নমূলক সামগ্রী রাখা এবং কম্পিউটার ব্যবহার করে অপরাধ করার দুটি অভিযোগে অভিযুক্ত করা হয়। একজন বিচারক টেইলরের বন্ডের পরিমাণ ২৫ হাজার মার্কিন ডলার নির্ধারণ করেন এবং ১২ ডিসেম্বরের জন্য সম্ভাব্য কারণ সম্মেলনের দিন ধার্য করেন। দোষী সাব্যস্ত হলে, শিশু যৌন নিপীড়নমূলক সামগ্রী রাখার প্রতিটি অভিযোগে তাকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অপরাধ করার জন্য কম্পিউটার ব্যবহারের প্রতিটি অভিযোগের জন্য ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। রাজ্য পুলিশ জানিয়েছে, ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লোয়েটেড চিলড্রেনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তের পর তারা টেইলরকে গ্রেপ্তার করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, টেইলরের বাড়িতে তল্লাশি চালিয়ে অপরাধের ডিজিটাল প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা