আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ মনির ৮৫তম জন্মদিন আজ

  • আপলোড সময় : ০৪-১২-২০২৩ ১২:৪৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৩ ১২:৪৭:০১ পূর্বাহ্ন
শেখ মনির ৮৫তম জন্মদিন আজ
ঢাকা,  ৪ ডিসেম্বর ( ঢাকা পোস্ট) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ সোমবার (৪ ডিসেম্বর)। ১৯৩৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গেই শেখ মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মণিকে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।
শেখ ফজলুল হক মনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। এরপর তিনি ভর্তি হন জগন্নাথ কলেজে। ১৯৫৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর ১৯৬০ সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে সাহসী নেতৃত্বের মাধ্যমে ইয়াহিয়া খানের গদি কাঁপিয়ে দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিববাহিনীর অধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে যুব রাজনীতির সূচনা করেন।
শেখ মনি ১৯৬২-৬৩ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোনায়েম সরকার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ ডিগ্রি কেড়ে নেয়। বঙ্গবন্ধুর ঘোষিত বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে গ্রেপ্তার হয়ে প্রায় ৩ বছর কারাভোগ করেন। রাজনীতির পাশাপাশি সাংবাদিকও ছিলেন শেখ মনি। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন। তার সম্পাদিত বাংলার বাণী ছিল বাংলাদেশের প্রথম অফসেটে মুদ্রিত সংবাদপত্র। বাকশালেরও সম্পাদক ছিলেন শেখ ফজলুল হক মনি।
শহীদ শেখ ফজলুল হক মনি ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক ছিলেন। বড় ছেলে শেখ ফজলে শামস পরশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আর ছোট ছেলে শেখ ফজলে নূর তাপস খ্যাতনামা ব্যারিস্টার এবং ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র। মেয়র হওয়ার আগে ব্যারিস্টার তাপস ঢাকা-১২ থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
শহীদ শেখ মনির জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ মনির জন্মদিন উপলক্ষে সংগঠনটি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্য রয়েছে সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শেখ মনিসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত। এছাড়াও শেখ মনির জন্মদিন উপলক্ষে যুবলীগের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন