আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত
৩ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

মাধবপুরে পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল

  • আপলোড সময় : ০৪-১২-২০২৩ ০৮:৫৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৩ ০৮:৫৩:২৫ পূর্বাহ্ন
মাধবপুরে পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল
মাধবপুর, (হবিগঞ্জ) ৪ ডিসেম্বর : ইঞ্জিন বিকল হয়ে গেলে আন্ত:নগর পারাবত ট্রেনের চলাচল তিন ঘণ্টা বন্ধ থাকে। আজ সোমবার সকালে উপজেলার মনতলা রেলস্টেশনের আউটারে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হলে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ইঞ্জিন এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিনে বিষয়টি নিশ্চিত করেন মনতলা রেল স্টেশনের মাষ্টার আতাউর রহমান খাদেম। 
সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে মনতলা রেলস্টেশনের আউটারে চলন্ত অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনের চালক ও মনতলা স্টেশনে কর্মরত ইঞ্জিনিয়ার, মেস্তুুরি গিয়েও সচল করতে পারেননি বিকল ইঞ্জিন। পরে আখাউড়া থেকে একটি ইঞ্জিন এনে বিকল ইঞ্জিন সরিয়ে পারাবত ট্রেনের যাত্রীবাহি বগি নিয়ে সিলেটের উদ্দেশ্য রওয়ানা হয়। 
এদিকে পারাবত ট্রেন বিলম্ব হওয়ায় নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া স্টেশনের যাত্রীরা পড়েন দুর্ভোগে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা