আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ওকল্যান্ড কাউন্টির পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৪-১২-২০২৩ ০৬:১২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৩ ০৬:১২:৪৯ অপরাহ্ন
ওকল্যান্ড কাউন্টির পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
হোয়াইট লেক টাউনশীপ, ৪ ডিসেম্বর : রোববার রাতে ওকল্যান্ড কাউন্টির একটি পুকুর থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ  জানিয়েছে। হোয়াইট লেক পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০ টার দিকে হাইল্যান্ড রোড ও ম্যাপেল হাইটস ড্রাইভের কাছে একটি ছোট পুকুর থেকে ওকল্যান্ড কাউন্টি সার্চ অ্যান্ড রেসকিউ ডুবুরিরা লাশটি উদ্ধার করে। ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিস মৃত্যুর ধটনাটি তদন্ত করছে। 
শনিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে হাইল্যান্ড রোডে ট্র্যাক্টর সাপ্লাই কোম্পানির ছাদ থেকে দুইজনকে নিচে নামতে দেখে পুলিশ। একটি অ্যালার্মের প্রতিক্রিয়ায় পুলিশ পাঠানো হয়েছিল। এরপর এক অফিসারের নির্দেশ উপেক্ষা করে দুই ছেলে পায়ে হেঁটে পালিয়ে যায়। একজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং অন্যজন নিকটবর্তী বনাঞ্চলে পালিয়ে যেতে থাকে। ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিসের ক্যানাইন টাইমের সহায়তায় কর্মকর্তারা ওই এলাকায় তল্লাশি চালালেও তাকে সনাক্ত করতে পারেননি। কিশোরটি আর বাড়ি ফিরে আসেনি। পুলিশ দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে নিখোঁজ ব্যক্তির রিপোর্টের জন্য তার বাড়িতে সাড়া দেয়। হোয়াইট লেক পুলিশ এবং ওকল্যান্ড কাউন্টি সার্চ অ্যান্ড রেসকিউ তার বাড়ির আশেপাশের এলাকায় অনুসন্ধান শুরু করে এবং হতকাল রাতে তার লাশ খুঁজে পায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা