আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

আটলান্টিক সিটিতে প্রবাসী শৈবাল শংকর চৌধুরীর দেহাবসান

  • আপলোড সময় : ০৬-১২-২০২৩ ১২:২৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৩ ১২:২৩:১৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে প্রবাসী শৈবাল শংকর চৌধুরীর দেহাবসান
আটলান্টিক সিটি, ৬ ডিসেম্বর : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী শৈবাল শংকর চৌধুরী গত ২৭ নভেম্বর সোমবার ভোর রাতে অসুস্থতাজনিত কারণে তাঁর পুত্রের  বাসায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি  দুই পুত্র, দুই কন্যা, ভাই-বোন, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস ছিল চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার উত্তর ভূর্ষি গ্রামে। গত ২৯ নভেম্বর, বুধবার স্থানীয় ফিউনেরাল হোমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার উত্তর ভূর্ষিতে অবস্থিত শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষি মঠ ও মিশনের ভূমিদাতা বিশিষ্ট সমাজসেবক, ধর্মানুরাগী  শৈবাল শংকর চৌধুরীর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্ট্রি বোর্ড এর সভাপতি আবদুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার সহ বিভিন্ন  সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, আটলান্টিক সিটিতে বসবাসরত লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী প্রয়াত শৈবাল শংকর চৌধুরীর কনিষ্ঠ জামাতা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত