আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ বিজয় দিবস উদযাপন করবে ১৯ ডিসেম্বর 

  • আপলোড সময় : ০৬-১২-২০২৩ ১২:২৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৩ ১২:২৮:৩৯ পূর্বাহ্ন
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ বিজয় দিবস উদযাপন করবে ১৯ ডিসেম্বর 
আটলান্টিক সিটি, ৬ ডিসেম্বর : বাঙ্গালি জাতির জীবনে ষোলই ডিসেম্বর এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। বাঙ্গালির গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে  নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ।
বিজয় দিবস উপলক্ষে সংগঠনটি আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এর মিলনায়তনে আগামী ১৯ ডিসেম্বর,মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী জলি দাশ, স্বপন দাশ ও মাসুম বাউল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজ পরিবেশন করা হবে।
বিজয় দিবস উদযাপন কমিটির  সমন্বয়কারী আব্দুর রফিক, আহবায়ক মো: মোক্তাদির রহমান,  যুগ্ম  আহবায়ক শেখ কামাল মনজু, সদস্য সচিব নূর মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব মো: বেলাল উদ্দীন ও কোষাধ্যক্ষ আব্দুর রহিম মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য প্রবাসী বাংলাদেশিদেরকে আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ইসলামী সংস্কৃতির মহোৎসব, ১৫ আগস্ট শুরু

মিশিগানে ইসলামী সংস্কৃতির মহোৎসব, ১৫ আগস্ট শুরু