আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

শাহজালালে সাড়ে ৪ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

  • আপলোড সময় : ০৭-১২-২০২৩ ০২:২৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৩ ০২:২৭:২৬ পূর্বাহ্ন
শাহজালালে সাড়ে ৪ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক
ঢাকা, ৭ ডিসেম্বর (ঢাকা পোস্ট) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুবাই থেকে আসা বেসরকারি একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ৬৮৪ গ্রাম ওজনের ৪৯টি সোনার বার জব্দ করে শুল্ক গোয়েন্দার বিশেষ টিম। সোনার বারগুলোর বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, দুবাই থেকে সকালে ঢাকায় আসা মো. ফজলে রাব্বী নামের এক যাত্রীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার ফ্লাইটের আসন নং ৩২ এফ ও ৩১ এফ এর নিচে রক্ষিত লাইফ ভেস্টের মধ্য থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ওই দুটি বান্ডেল গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ৪৮ পিস সোনার বার পাওয়া যায় এবং যাত্রীর কাছ থেকে আরও একটি সোনার বার পাওয়া যায়। মোট ৪৯টি সোনার বারের ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম। যার বাজার মূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা।
দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ধারা ২(এস) অনুযায়ী সোনার বারসহ যাত্রীকে আটক করা হয় এবং বিমানবন্দর থানায় যাত্রীকে হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা