আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

মাধবপুরে সিসা তৈরির কারখানার নির্গত রাসায়নিক পদার্থ খেয়ে ১২ গরুর মৃত্যু

  • আপলোড সময় : ০৭-১২-২০২৩ ০৯:৫২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৩ ০৯:৫২:০১ পূর্বাহ্ন
মাধবপুরে সিসা তৈরির কারখানার নির্গত রাসায়নিক পদার্থ খেয়ে ১২ গরুর মৃত্যু
মাধবপুর, (হবিগঞ্জ) ৭ ডিসেম্বর : মাধবপুরে অবৈধ সিসা তৈরীর কারখানার নির্গত ক্ষতিকারক রাসায়নিক পদার্থের পানি পান করে গত ১ সপ্তাহে ১২টি গরু মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের বেশ কিছু প্রান্তিক চাষী তাদের মৃত একটি গরু সহ উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়াছেন। 
কয়েক মাস আগে বুল্লা বাজারের অদূরে পুরানো ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরীর একটি কারখানা গড়ে উঠে। কারখানায় পরিত্যক্ত ব্যাটারীর ক্ষতিকারক বিভিন্ন ধরনের রাসায়নিক পানি পার্শ্ববর্তী খাল ও গোচারন ভুমিতে গিয়ে পড়ে। এসব পানি গবাদি পশু খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কয়েক দিনে ১২টি গরুর মৃত্যু ও বেশ কয়েকটি গরু রোগাক্রান্ত হয়। 
চাষাবাদের উপযুক্ত মৌসুমে গরুর মৃত্যু নিয়ে কৃষকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। দিশেহারা কৃষকদের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের বেশ কয়েকজন কৃষক  বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত গরু ও একটি অসুস্থ গরু নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাযার্লয়ের সামনে হাজির হয়ে ক্ষতিকারক সিসা কোম্পানীকে দায়ি করে একটি অভিযোগ দেন।
গ্রামবাসী জানান, গোচারন ভুমি ও আশপাশের খালে ছড়িয়া ছিটিয়ে যাচ্ছে কোম্পানীর ক্ষতিকারক রাসায়নিক পদার্থ। এ ব্যাপারে জনপ্রতিনিধির কাছে অভিযোগ করেও কোন সুরাহা হয়নি। গত এক সপ্তাহের ব্যবধানে তাজুল মিয়ার ৩টি, সোলাইমান মিয়ার ৪টি, নুর ধনের ১টি, সৈয়দ মিয়ার ১টি, নয়ন মিয়ার ১টি, মরম আলীর ১টি গরু সহ ১২টি গরু মারা যায়। 
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরুগুলো লেড ফয়জনিং এর কারণে মারা যেতে পারে। পেটে বিষক্রিয়া হয়ে কয়েক ঘন্টার মধ্যেই গরুগুলো মারা যায়। ফয়জনিং এর উৎস বন্ধ করতে না পারলে এর ভয়াবহতা আরো বাড়বে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে শিঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক ইউপি সদস্য জলিল মিয়া জানান, গাইবান্ধার নাজমুল নামে জনৈক ব্যক্তি ইউনিয়ন পরিষদ থেকে ছাড়পত্র নিয়ে আমার জায়গায় কোম্পানীটি পরিচালনা করছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন