আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

নবীগঞ্জে ১৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-১২-২০২৩ ০১:৩৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৩ ০১:৩৪:৫৮ পূর্বাহ্ন
নবীগঞ্জে ১৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ৯ ডিসেম্বর : নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও (টিলাবাড়ি) গ্রাম থেকে ১৬০০ পিস ইয়াবাসহ লিটন মিয়া(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর)  দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলীর দিকনির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে  মৃত আমজাদ আলীর পুত্র লিটন মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে ১৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত লিটন একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত