আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন

যুক্তরাষ্ট্রের ৭ রাজ্যে  টর্নেডো, প্রাণহানি ১৮

  • আপলোড সময় : ০২-০৪-২০২৩ ০২:০৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৩ ০২:০৬:১৩ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের ৭ রাজ্যে  টর্নেডো, প্রাণহানি ১৮
Photo by Brian Chilson, Arkansas Times

ওয়াইনে, আরকানসাস ০১ এপ্রিল :  যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলের ছোট ও বড় শহরগুলোতে গতকাল বিকেলে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে অর্ধশতাধিক লোক ভর্তি হয়েছেন। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
অন্তত সাতটি রাজ্যে বয়ে যাওয়া টর্নেডোতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, গাছ পালা ভেঙে গেছে এবং প্রায় সাড়ে আট কোটি মানুষের আবাসস্থলের আশেপাশে বর্জ্য ফেলা হয়েছে।  বিদ্যুৎহীন হয়ে পড়েছে টর্নেডো কবলিত অঞ্চলগুলো। নিহতদের মধ্যে টেনেসির ম্যাকনাইরি কাউন্টিতে সাতজন, আরকানসাসের ছোট শহর ওয়াইনে চারজন এবং ইন্ডিয়ানার সুলিভানে তিনজন রয়েছেন। এছাড়া আলাবামা, ইলিনয় এবং মিসিসিপিসহ লিটল রকের কাছে একটি করে মৃত্যুর খবর পাওয়া গেছে।
টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষতি হয়েছে আরকানসাস অঙ্গরাজ্যে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় অঙ্গরাজ্যটি। ভেঙ্গে গেছে বহু ঘরবাড়ি। ঝড়ে গাছ উপড়ে পড়ে সড়কে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন সেখানকার বাসিন্দারা। ব্যাহত হচ্ছে যানচলাচল। চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। 
 অঙ্গরাজ্যটিতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহত হয়েছে বহু মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে পুলিশ। খাবারসহ সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় জিনিস। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ