আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরীর পিতার পারলৌকিক  ক্রিয়া সম্পন্ন

  • আপলোড সময় : ১১-১২-২০২৩ ১১:১৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৩ ১১:১৭:৫৪ পূর্বাহ্ন
লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরীর পিতার পারলৌকিক  ক্রিয়া সম্পন্ন
চট্টগ্রাম, ১১ ডিসেম্বর : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরীর প্রয়াত পিতা   দীপেশ চৌধুরীর পারলৌকিক ক্রিয়াসহ সকল ধর্মীয় আনুষ্ঠানিকতা নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন হয়েছে।
গত ৮ ডিসেম্বর, শুক্রবার সকালে চট্টগ্রামের কৈবল্যধামে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন তাঁর ছোট সন্তান সনজিব চৌধুরী।
একইভাবে যুক্তরাষ্ট্রে তাঁর বড় সন্তান সুব্রত চৌধুরী আদ্যা কালি মন্দিরে পিতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন।

পারলৌকিক ক্রিয়ার অংশ হিসেবে ১০ ডিসেম্বর, রবিবার চট্টগ্রামের  রঙ্গম কনভেনশন হলে মৎস্যকরণ অনুষ্ঠান হয়েছে। এতে  চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব আ.জ.ম. নাছির উদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্রশাসক ও চৌদ্দ দলের সমন্বয়ক জননেতা খোরশেদ আলম সুজন,বোধন আবৃত্তি  পরিষদের সভাপতি আব্দুল হালিম দোভাষ ও সাধারন সম্পাদক প্রনব চৌধুরী, শিশু সাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া  সহ  সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য লোকজন উপস্থিত হয়ে দীপেশ চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

তাঁরা অনুষ্ঠানস্থলে রক্ষিত শোক বইয়ে শোক বার্তা লিখেন। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রয়াত দীপেশ চৌধুরীর মৃত্যুতে যাঁরা শোক জানিয়েছেন, পারলৌকিক  ক্রিয়ায় অংশগ্রহন করেছেন তাঁদেরকে শোকার্ত পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

উল্লেখ্য, দীপেশ চৌধুরী দীর্ঘদিন রোগভোগের পর গত ২৮ নভেম্বর, মঙ্গলবার রাত ১০ টা ২৮ মিনিটে চট্টগ্রামের একটি ক্লিনিকে মৃত্যুবরন করেন।  মৃত্যুর পর সেদিন রাতেই বলুয়ারদীঘি মহাশ্মশানে দীপেশ চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হয়।   শেষকৃত্যের মধ্য দিয়ে সমাপ্ত হয় ৮২ বছর বয়সী দীপেশ চৌধুরীর জীবনের শেষ অধ্যায়।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত