আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

ফোর্ড প্ল্যান্টে পুলিশের দিকে বন্দুক তাক : গুলিতে আহত অভিযুক্ত

  • আপলোড সময় : ০২-০৪-২০২৩ ০৯:৫৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৩ ০৯:৫৭:৫২ পূর্বাহ্ন
ফোর্ড প্ল্যান্টে পুলিশের দিকে বন্দুক তাক : গুলিতে আহত অভিযুক্ত
ওয়েইন, ০১ এপ্রিল : আজ শনিবার রাতে ফোর্ড স্ট্যাম্পিং অ্যান্ড অ্যাসেম্বলি প্ল্যান্টে পুলিশের দিকে বন্দুক তাক করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি গুলি করে ধরাশায়ী করা হয়েছে। ওয়েইন কাউন্টি শেরিফ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। 
ওয়েইন কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র এড ফক্সওয়ার্থ শনিবার রাতে ডেট্রয়েট নিউজকে বলেন, সন্ধ্যা ৭টা ১৬ মিনিটের দিকে ওয়েইন পুলিশ ডিপার্টমেন্টের কাছে একটি ফোন আসে যে, একটি লম্বা বন্দুক নিয়ে এক ব্যক্তি ৩৭৫০০ ভ্যান বর্ন রোডে অবস্থিত প্ল্যান্টে প্রবেশের চেষ্টা করছে। পুলিশ ঘটনাস্থলে পৌছলে  সশস্ত্র ব্যক্তি অফিসারদের দিকে বন্দুক তাক করেন। বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য একজন অফিসার গুলি করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য আহত হননি। ওয়েইন পুলিশ ডিপার্টমেন্টকে ওয়েইন কাউন্টি শেরিফের ডেপুটিরা সহায়তা করেছিলেন, যারা সন্দেহভাজনকে বিউমন্ট হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। শনিবার রাতে সন্দেহভাজনের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফোর্ড মোটর কোম্পানির মুখপাত্র কেলি ফেলকার বলেন, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের তদন্তে পুলিশকে সহযোগিতা করছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক