আমেরিকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক গ্যাসের পর বিদ্যুতেও দামের ঝাঁকুনি, জনজীবনে প্রভাবের শঙ্কা মিশিগানজুড়ে একই সঙ্গে বন্যা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা

ওকল্যান্ড কাউন্টিতে ডেপুটিদের গুলিতে এক ব্যক্তি নিহত

  • আপলোড সময় : ১৫-১২-২০২৩ ১২:১৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৩ ০১:৩৭:৪৮ পূর্বাহ্ন
ওকল্যান্ড কাউন্টিতে ডেপুটিদের গুলিতে এক ব্যক্তি নিহত
সন্দেহভাজন ওই ব্যক্তিকে বুধবার ওকল্যান্ড কাউন্টি শেরিফের ডেপুটিরা গুলি করে হত্যা করে/ Oakland County Sheriff's Office 

পন্টিয়াক, ১৫ ডিসেম্বর : ওকল্যান্ড কাউন্টি শেরিফের ডেপুটিরা বুধবার পন্টিয়াকে গাড়ি ধাওয়া করার সময় ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রাত ৯টার দিকে অবার্ন অ্যাভিনিউ এবং পন্টিয়াকের মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের কাছে নর্থ অ্যাস্টর ও নর্থ পাইক স্ট্রিটএলাকায় টহলরত ডেপুটিরা একটি সিলভার ফোর ডোর সেডান দেখতে পান। যেটি গত সপ্তাহান্তে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বন্দুকযুদ্ধের ঘটনা জড়িত ছিল বলে সন্দেহ করা হয়েছিল।  ডেপুটিরাগাড়িটি আটকে  ট্র্যাফিক স্টপ পরিচালনা করেন এবং চালকের কাছে জিজ্ঞাসাবাদের জন্য যান। কর্মকর্তারা জানিয়েছেন, ৩৩ বছর বয়সী ওই চালক কথা বিনিময়ের সময় ডেপুটিদের কাছ থেকে পালিয়ে যান। ডেপুটিরা তাদের গাড়িতে ফিরে এসে সন্দেহভাজনকে অনুসরণ করতে শুরু করে। পুলিশ জানিয়েছে, তারা ওয়েস্টওয়ে এবং বেনসন রাস্তার কাছে সেডানটি  থামানোর পর চালক বেরিয়ে আসেন এবং 'হঠাৎ করে দুই হাতের ভঙ্গিতে ডেপুটিদের দিকে আসতে শুরু করে। এ সময় তারা সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি চালায়। বৃহস্পতিবার অফিসটি পুলিশের গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় তোলা সন্দেহভাজনের একটি ছবিও প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, ডেপুটিরা তৎক্ষণাৎ সন্দেহভাজনকে প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করেন এবং চিকিৎসকদের ডেকে পাঠান। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্মকর্তারা জানিয়েছেন, শেরিফ অফিসের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট গুলিবর্ষণের বিষয়টি তদন্ত করছে এবং এই মুহুর্তে অন্য কোনও তথ্য প্রকাশ করা হচ্ছে না।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিভোনিয়ায় আই-৯৬ -এ সম্ভাব্য গোলাগুলি, তদন্তে রাজ্য পুলিশ

লিভোনিয়ায় আই-৯৬ -এ সম্ভাব্য গোলাগুলি, তদন্তে রাজ্য পুলিশ