আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন
রাত পোহালেই বিজয় দিবস

বিজয়ের উল্লাসে লাল-সবুজের বর্ণিল ঢাকা

  • আপলোড সময় : ১৫-১২-২০২৩ ১২:৩১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৩ ১২:৩১:০২ অপরাহ্ন
বিজয়ের উল্লাসে লাল-সবুজের বর্ণিল ঢাকা
ঢাকা, ১৫ ডিসেম্বর (ঢাকা পোস্ট) : রাত পোহালেই মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল ও স্মৃতিবিজড়িত একটি দিন। বাঙালির সবচেয়ে আনন্দের দিন। ১৯৭১ সালের এদিন দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন সার্বভৌম বাংলাদেশ।
বিজ‌য়ের দিন‌টি স্মরণ করে রাখ‌তে রাজধানী ঢাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জায় র‌ঙিন ঢাকা যেন একখণ্ড লাল-সবুজের পতাকা। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদকে লাল সবুজের আদলে বর্ণিল সাজে সাজানো হয়েছে। সন্ধ্যা থেকে সংসদ ভবনের দক্ষিণ গেইটে মানিক মিয়া এভিনিউতে বর্ণিল সাজে সাজানো সংসদকে দেখতে ভিড় দেখা যায়। 
রঙ্গিন সংসদ দেখতে আসেন আনোয়ার-শাহনাজ দম্পতি। তাদের সঙ্গে আলাপ কালে তারা বলেন, আমাদের মহান বিজয় দিবসে ঢাকাকে সুন্দর করে সাজানো হয়। আমরা প্রতি বছর এমন দৃশ্য দেখতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মোটরসাইকেলে করে ঘুরি। এবার তার ব্যতিক্রম হচ্ছে না। আমাদের বাসা মোহাম্মদপুর। তাই সংসদ ভবনের এমন সুন্দর দৃশ্য দেখতে এখানে এসেছি। 
এদিকে বিজয়ের বছর উদযাপন উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকা। বাহারি আলোকসজ্জা, সঙ্গে আছে লাল, নীল, হলুদ, সাদা, সোনালি—হরেক রঙের বাতি। আলোকসজ্জার মাধ্য‌মে তৈরি করা হ‌য়ে‌ছে জাতীয় স্মৃ‌তি‌সৌধ, মু‌ক্তি‌যু‌দ্ধের বি‌ভিন্ন ভাস্কর্যের প্রতীকী। জাতীয় পতাকার আদ‌লে সাজানো হয়েছে বিভিন্ন ভবন। এমন মোহনীয় সাজে রাজধানী ঢাকাকে দেখে মুগ্ধ সবাই। এমন আলোকসজ্জা দেখতে স্ত্রী-সন্তান, বন্ধু-বান্ধব নিয়ে রাস্তায় রাস্তায় ভিড় করছেন অনেকে।
এদিকে রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল, পল্টন, দৈ‌নিক বাংলা, গুলিস্তান, সচিবালয়, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভবন, মতিঝিল শাপলা চত্বর এলাকার সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, জীবন বীমা ভবনসহ বড় বড় স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে।
কারওয়ান বাজারের সকল সরকারি প্রতিষ্ঠানগুলোও সাজানো হয়েছে। প্রতিটি ভবনকে লাল সবুজের আদলে সাজানো হয়। 
কারওয়ান বাজারের চায়ের দোকান থেকেই রঙিন দৃশ্য ধারণ করতে দেখা যায় চা দোকানের কর্মচারী আমজাদকে। আলাপকালে তিনি ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন এখানে চা বিক্রি করি। বিজয় দিবসের আগের দিন এভাবে বিল্ডিংগুলো সাজানো হয়। দেখতে সুন্দর লাগছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স