আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

ওয়ারেনে স্বাদ দেশী ক্যুইসিন রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং

  • আপলোড সময় : ১৭-১২-২০২৩ ১২:৫৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৩ ০১:০১:১০ পূর্বাহ্ন
ওয়ারেনে স্বাদ দেশী ক্যুইসিন রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
ওয়ারেন, ১৭ ডিসেম্বর : ওয়ারেন সিটিতে জমকালো আয়োজনে "স্বাদ" দেশী ক্যুইসিন রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং হয়েছে। গত শুক্রবার ফিতা কেটে রেষ্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করেন সিটি অফ ওয়ারেনের নবনির্বাচিত মেয়র লরি স্টোন।

বাংলাদেশী আমেরিকান মুকীম চৌধুরীর মালিকানাধীন এই রেস্টুরেন্টের রিবন কাটিং অনুষ্টানে উপস্থিত ছিলেন সিটি অফ ওয়ারেনের নবনির্বাচিত মেয়র লরি স্টোন, কাউন্সিলম্যান জনাথান লাফার্টি, হেনরি নিউনান, গ্যারি বইকি, কাউন্সিল ওম্যান মেলোডি ম্যাগি, ওয়ারেন ক্রাইম কমিশনার ট্রেসি এটকিন্স, ওয়ারেন ক্রাইম কমিশনের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান-বাম এর সাধারণ সম্পাদক সুমন কবীর, বাম এর সভাপতি জাবেদ চৌধুরী, বাম এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, এপিআইএ-ভোট মিশিগানের ডিরেক্টর রেবেকা ইসলাম, জকিগঞ্জ সমিতি অব মিশিগানের সভাপতি সৈয়দ শফিক, কমিউনিটি এক্টিভিস্ট ও ব্যবসায়ী রাজুর রহমান, আব্দুল কাদির চৌধুরী ডিজু, তাহমিদ হাসান চৌধুরী, বাবুল মিয়া সুহেল, মোহাম্মেদ মুকিত, রুহেল আমিন, ফয়েজ উদ্দীন, বাংলাদেশী আমেরিকান ব্যবসায়ী হাসান খান, সায়ীদ মোতাহার প্রমূখ। 

উল্লেখ্য, বাংলাদেশের সিলেট অঞ্চলের মুকীম চৌধুরী মিশিগানের শেলবি টাউনশিপে "নিউ লিটল ইন্ডিয়া" নামে আরেকটি স্বনামধন্য রেস্টুরেন্টের মালিক। মেয়র হিসেবে লরি স্টোনের এটাই ছিল প্রথম কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন।  অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ কমপ্লিমেন্টারি মুখরোচক খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হন। তারা ওয়ারেনে বাংলাদেশী আমেরিকান রেস্টুরেন্টের নতুন সংযোজন "স্বাদ" এর সর্বাত্মক সফলতা কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির