আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক

 দৈনিক ইনফো বাংলার অষ্টম বর্ষে পদার্পণ উদযাপন

  • আপলোড সময় : ১৮-১২-২০২৩ ০২:১০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৩ ০২:১০:১৪ পূর্বাহ্ন
 দৈনিক ইনফো বাংলার অষ্টম বর্ষে পদার্পণ উদযাপন
সিলেট, ১৮ ডিসেম্বর : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান এর পুত্র, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বিজয় মানে আলোকরশ্মি, বিজয় মানে ঐক্যবদ্ধ হয়ে সেই আলোকরশ্মির অনুসরণ করে অগ্রযাত্রায় শামিল হওয়া, এ বিজয় হোক কলম হাতিয়ারের বিজয়, এ বিজয় হোক প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়ার বিজয়। 
তিনি আরো বলেন, কলম যোদ্ধারা দেশ ও জাতির বন্ধু। দৈনিক ইনফো বাংলা পত্রিকা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাংবাদিকতার ঐতিহ্যকে ধারন করে চলেছে। দৈনিক ইনফো বাংলা পত্রিকা পাঠকদের মন জয় করতে সক্ষম হয়েছে বলেই ৭ম বর্ষপূর্তি করে ৮ম বর্ষে পদার্পণ করেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) রাতে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব ভবনের আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে দৈনিক ইনফো বাংলার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে সিলেট ব্যুরো আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 
ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় প্রধান মো. আনিছুজ্জামান পাটোয়ারী এর সভাপতিত্বে ও ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান ও মানবতাবাদী সংগঠক উৎফল বড়ুয়া এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত মহানাম ভিক্ষু, সিলেট জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাবেক সহ সভাপতি আতাউর রহমান আতা, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল উপদেষ্টা বরন চৌধুরী।
অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম, বিশিষ্ট সংগঠক কামাল আহমেদ, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আহমেদ প্রমূখ।
দৈনিক ইনফো বাংলার প্রতিষ্ঠা বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য