আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

মৌলভীবাজারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের শীতবস্ত্র ও খাবার বিতরণ 

  • আপলোড সময় : ১৮-১২-২০২৩ ১২:১০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৩ ১২:১০:০৭ অপরাহ্ন
মৌলভীবাজারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের শীতবস্ত্র ও খাবার বিতরণ 
সিলেট, ১৮ ডিসেম্বর : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর "দেশজুড়ে শীতবস্ত্রদান কর্মসূচি-২০২৩-২০২৪" এর আওতায় ১৫ ডিসেম্বর শুক্রবার বাবৌযুপ-সিলেটের আয়োজনে মৌলভীবাজারের চাতলাপুর চা বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
বাবৌযুপ-সিলেটের সভাপতি লিটন বড়ুয়া এর সভাপতিত্বে ও বাবৌযুপ-সিলেট'র প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবৌযুপ-জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, বিশেষ অতিথি ছিলেন বাবৌযুপ-জাতীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার (সাবেক মহাসচিব) অধ্যাপক সরোজ বড়ুয়া,  উদ্বোধক ছিলেন সিলেটস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ও বাবৌযুপ-সিলেট'র উপদেষ্টা বিপ্লব বড়ুয়া।  
চিন্ময় বড়ুয়া রিন্টুর সৌজন্যে সস্পন্ন হওয়া এই কর্মসূচিতে আশীর্বাদক ছিলেন সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত মহানাম ভিক্ষু এবং আনন্দ শ্রমণ। বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া। উপস্থিত ছিলেন সদস্য টুম্পা বড়ুয়া, শেলু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমুখ। চাতলাপুর চা বাগান পক্ষে উপস্থিত ছিলেন বাদল বড়ুয়া।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার