আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

মাধবপুর বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে চলছে নির্বিচারে বৃক্ষ কর্তন

  • আপলোড সময় : ১৯-১২-২০২৩ ১২:৪০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৩ ১২:৪০:২৬ অপরাহ্ন
মাধবপুর বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে চলছে নির্বিচারে বৃক্ষ কর্তন
মাধবপুর (হবিগঞ্জ) ১৯ ডিসেম্বর : মাধবপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতরে চলছে নির্বিচারে বৃক্ষ কর্তন। বন বিভাগের অনুমোদন ছাড়াই অবাধে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করায় স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
খরব পেয়ে সরজমিন গিয়ে দেখা যায়, স্থানীয় পঞ্চাশোর্ধ রেনু মিয়া নামক এক ব্যক্তি আকাশমনি, মেহগনি প্রজাতির গাছ কেটে ট্রলিভর্তি করছে। গাছ কাটার বিষয়ে রেনু মিয়া জানান, ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজারের কাছ থেকে ৫০ হাজার টাকায় গাছগুলো ক্রয় করেছেন। তবে কোন নিলাম প্রক্রিয়া এমনকি কোন কাগজ দেওয়া হয়নি। এ বিষয়ে শাহজিবার বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এ কে মফিজউদ্দিন আহমেদ মোবাইল ফোনে জানান ৩৩০ মেঘাওয়াট লাইনসহ বিদ্যুৎ লাইনের বিপত্তি ঘটায় গাছগুলো কাটা হয়েছে। প্রধান প্রকৌশলীর অনুমতি নিয়ে গাছ কাটা হয়েছে। কোন নিলাম পক্রিয়া এবং বন বিভাগেকে অবগত করা হয়নি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারন সম্পাদক তোফাজ্জল সুহেল
জানান, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনে বৃক্ষ গুরুত্বপূর্ণ। দ্বায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্মকর্তারা অহেতুক গাছ নিধন করা অন্যায়। আমরা এই অন্যায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে আহ্বান জানাই। রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা মোঃ খলিলুর
রহমান জানান, গাছ কাটার বিষয়ে বন বিভাগকে কোন পত্র দেওয়া হয়নি। কাটাগাছ পাচার করলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা