আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

বিজয় দিবস সম্মাননা পেলেন সাংবাদিক জুয়েল সাদাত

  • আপলোড সময় : ২১-১২-২০২৩ ০১:২৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৩ ০১:২৪:৫২ অপরাহ্ন
বিজয় দিবস সম্মাননা পেলেন সাংবাদিক জুয়েল সাদাত
ঢাকা, ২১ ডিসেম্বর : বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ বাংলাদেশের ৩৫ বছরের পুরোনো সংগঠন। গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিজয় উৎসব আলোচনা সভা, গুনিজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  সেখানে বিভিন্ন মাধ্যমে বেশ কয়েকজন গুনি ব্যক্তিদের সম্মাননা জানানো হয়, তারা হলেন  ই কমার্স সেরা নারী উদ্যেক্তা নাসিমা আক্তার নিসা ও দেলওয়ারা ইব্রাহীম কুমকুম ফকির ও  সাংবাদিকতায় এস এম আবুল হোসেন, সাহিত্য মো : রফিকুল ইসলাম, সংগীতে মাকসুদুর রহমান মিল্কী, ক্রাইম রিপোটিং সাংবাদিক ওয়াহিদ মুরাদ, সাংবাদিকতায় সাংবাদিক - কলামিষ্ট জুয়েল সাদত, জনশক্তি রপ্তানীতে রওশান আরা আক্তার রত্না ও ওসমান গনি বেলাল, উদ্যেক্তা হিসাবে গাজী শরিফুল ইসলাম ওহিদ।
জুয়েল সাদত একজন লেখক সাংবাদিক ও কমিউনিটি একটিভিস্ট। জুয়েল সাদত প্রবাসীদের অন্যতম মুখপত্র প্রবাসের নিউজের সম্পাদক ও প্রথম আলো' র স্পেশাল করসপনডেন্ট।  এছাড়াও তিনি জাতীয় দৈনিক রুপালীর আমেরিকা ব্যুরো চীফ।
দীর্ঘ ২২ বছর থেকে নিরলস ভাবে উত্তর আমেরিকার কমিউনিটিতে বিশেষ সেবা প্রদান করে যাচ্ছেন। তিনি একজন স্বনামধন্য কবি হিসাবে সুপরিচিত ও টিভি এ্যংকর । তার প্রকাশিত গ্রন্থ ৬টি ও একটি কবিতার সিডি রয়েছে। প্রকাশের অপেক্ষায় রয়েছে তিনটি বই , যা ২০২৪ বই মেলায় প্রকাশিত হবে। তার এ পর্যন্ত দেশে বিদেশের অসংখ্য সাময়িকীতে তার দুহাজারের ও বেশী লেখা ছাপা হয়েছে । দেশে বিদেশে নানা সম্মানে সম্মানিত হয়েছেন। তিনি নর্থ আমেরিকার অন্যতম সংগঠন ফোবানার সাথে জড়িত ১৪ বছর। 
তিনি দেশে বিদেশের অসংখ্য প্রতিষ্টানের সাথে জড়িত। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সহ সভাপতি।  তিনি প্রবাসীদের অন্যতম চ্যারিটি বাংলাদেশ গ্রীন ক্রিসিন্ট সোসাইটির গভর্নর, তিনি বৃটিশ চারিটি প্রতিষ্টান ওয়ান পাউন্ড হসপিটালের অন্যতম ট্রাষ্টি ও সাদত ফাউন্ডেশনের সিইও। তিনি সাদত ফাউন্ডেশনের মাধ্যমে সিলেট, ব্রাম্মনবাড়িয়া, সুনামগঞ্জ ও মানিকগঞ্জ বেশ কিছু প্রতিষ্টান তৈরী করেছেন । 
জুয়েল সাদতের সাদত ফাউন্ডেশনের ৪ টি মাদ্রাসায় আবাসিক ১৩০ জন ছাত্র ছাত্রী  হাফিজী পড়াশুনা করছেন। মানবিক জুয়েল সাদত সাম্প্রতিক সিলেটের বন্যায় তাহিরপুর ও সুনামগঞ্জ এ ১০০ বাড়ী তৈরী করে দিয়েছিলেন। 
জুয়েল সাদতের জন্ম ২রা নভেম্বর ১৯৭২ সালে সিলেট শহরের মালনীছড়া চা বাগানে পিতার কর্মস্থলে । জুয়েল সাদতের পিতা ছিলেন ট্রি প্লান্টার । তিনি ২০০১ সালে আমেরিকা আসার আগে বাংলাদেশ সরকারের আনসার ভিডিপির বিভাগীয় গন সংযোগ সহকারী  কর্মকর্তা হিসাবে সরকারী চাকুরীতে জড়িত ছিলেন । তিনি ছিলেন আনসার ভিডিপির গনসংযোগ শাখার সিলেট বিভাগের দায়িত্বে । তিনি দেশে থাকা কালীন প্রথম আলো, ভোরের কাগজ, সাপ্তাহিক বিচিত্রা, ইউএনবি তে ও জড়িত ছিলেন । ব্যাক্তিগত জীবনে বিবাহিত জুয়েল সাদত স্ত্রী মাহফুজা সাদত, দু পুত্র ওয়াসী সাদত ,ওয়াফিক সাদত, দু মেয়ে ওয়াদিয়া সাদত ও আয়েশা সাদত কে নিয়ে সেন্ট্রাল ফ্লোরিডার কিসিমিতে বসবাস করেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স