আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন

মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশু নিহত

  • আপলোড সময় : ২১-১২-২০২৩ ০১:৩৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৩ ০১:৩৪:২০ অপরাহ্ন
মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশু নিহত
মাধবপুর (হবিগঞ্জ) ২১ ডিসেম্বর : মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় তাশফিয়া হক তানিশা নামে ৫ বছর বয়সের  এক শিশু নিহত হয়েছে। সে পৌরসভার ৯নং ওয়ার্ড আলাকপুর গ্রামের সৌদিআরব প্রবাসী উজ্জ্বল মিয়ার কন্যা। 
তানিশা পরিবারের সাথে চা বাগানে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ ও সাতছড়ির মধ্যবর্তী স্থানে একটি বালু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট- ২০-০৭৬৯) তানিশা’কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট- ২০-০৭৬৯) আটকের চেষ্টা করেন। কিন্তু চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। থানার ওসি মো: রকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ