আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্কের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ২৫-১২-২০২৩ ০১:১৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৩ ০১:১৪:৫৯ অপরাহ্ন
ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্কের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা, ২৫ ডিসেম্বর : দেশের ভ্রমণপ্রিয় নারীদের অন্যতম প্ল্যাটফর্ম “ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশ” সম্প্রতি প্রতিষ্ঠার দ্বিতীয় বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে রাজধানীর গুলশানের সিটিস্কেপ টাওয়ারে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ভ্রমণ পিপাসুদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে গান, আড্ডা, কৌতুক ও ইনডোরে গেমসে মেতে ওঠে ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশের (এফটিএনবি) সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। কেক কাটার মাধ্যমে সূচনা এবং নৈশভোজের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল “আদ্যান্তর” ব্যান্ডের পরিবেশনা। অনুষ্ঠানে এফটিএনবি’র সঙ্গে শুরু থেকে বিভিন্ন সময়ে ভ্রমণকারীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফটিএনবি’র চেয়ারম্যান নুসরাত জাহান প্রীতম, আমেরিকান ইয়োগা শিক্ষিকা বেটসি কিমেল, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডেপুটি গভর্নর নাজনীন আরা নাজু, শেয়ার অন এর প্রতিষ্ঠাতা আয়েশা খানম এবং সিটিস্কেপ লাইফস্টাইল এর সিইও রায়হান ফয়েজ ওসমানী।

প্রসঙ্গত, ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশ মূলত নারীদের নিয়ে দেশের বাইরে ভ্রমণ করে থাকে। তবে তাদের রয়েছে দেশের ভেতরেও ভ্রমণের প্যাকেজ। প্রতিষ্ঠার পর দ্রুতই নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ পরিচালনার জন্য প্রশংসিত হয়ে উঠেছে এফটিএনবি। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দুবাই, চীন, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন জায়গায় ভ্রমণ প্যাকেজ আয়োজন করে প্রশংসিত হয়েছে। সম্প্রতি নারীদের পরিবার নিয়ে ভ্রমণের সুবিধাও চালু করেছে এফটিএনবি।

ফিমেল ট্রাভেলারস নেটওয়ার্ক বাংলাদেশ এর আসন্ন ট্যুর প্যাকেজ সম্পর্কে জানতে এই লিংকে দেখুন: https://www.facebook.com/femaletravelersnetwork?mibextid=ZbWKwL
খবর প্রেস বিজ্ঞপ্তির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ