আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

বিজয় দিবস উপলক্ষে মিশিগান স্টেট আওয়ামীলীগের আলোচনা সভা

  • আপলোড সময় : ২৫-১২-২০২৩ ০৮:৫৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৩ ০১:৪০:০৯ পূর্বাহ্ন
বিজয় দিবস উপলক্ষে মিশিগান স্টেট আওয়ামীলীগের আলোচনা সভা
হ্যামট্রাম্যাক, ২৫ ডিসেম্বর : মহান  বিজয় দিবস উপলক্ষে মিশিগান স্টেট আওয়ামীলীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল রোববার শহরের রাধুনী রেষ্টুরেন্টে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ ছালাম (সেলিম) এর  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  আবু আহমদ মুসা ও দেলওয়ার আনসারী পাভেলের যৌথ সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি একটিভিস্ট মো: মাহতাবুর রহমার টিপুর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী জিল্লুর রহমান। 
সভায় স্বাগত বক্তব্য রাখেন মোলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আহমেদ তারেক। বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদ হোসেন চৌধুরী ইমু, যুবনেতা মুর্শেদ চৌধুরী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান মিয়া জসিম, আইন বিষয়ক সম্পাদক মো: আজিজুর রহমান, সহ সভাপতি মাহবুব রাব্বি খান, উপদেষ্টা অপরেশ বড়ুয়া, কাউন্সিলম্যান জাবেদ মুনির প্রমুখ। 

 সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কেও সুস্পষ্ট ধারণা দিতে হবে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলমান উন্নয়নের কর্মযজ্ঞ সমর্থনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে  বলেন, দেশকে রক্ষা করতে হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। সভাশেষে নৈশ ভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড