আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ওয়ারেন পুলিশের ধাওয়া, বক্স ট্রাকের সাথে সংঘর্ষে ক্রুজ চালক নিহত

  • আপলোড সময় : ২৬-১২-২০২৩ ১১:৩৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৩ ১১:৩৫:৫৯ অপরাহ্ন
ওয়ারেন পুলিশের ধাওয়া, বক্স ট্রাকের সাথে সংঘর্ষে ক্রুজ চালক নিহত
ওয়ারেন, ২৬ ডিসেম্বর : ওয়ারেন পুলিশ থেকে পালানোর সময় আজ মঙ্গলবার দুপুরে এক সন্দেহভাজন একটি বক্স ট্রাকের সাথে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন। 
পুলিশ জানিয়েছে, দুপুর ১২টা ৯ মিনিটে ভ্যান ডাইক ও স্টিফেনস এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে লাল রঙের শেভরোলেট ক্রুজকে আটক করা হয়। একজন কর্মকর্তা পরিচয় জানতে চাইলে চালক বলেন, তার পরিচয়পত্র নেই। ওই কর্মকর্তা চালককে গাড়ি থেকে নামতে বলেন, কিন্তু তিনি পালিয়ে যান। পুলিশ তাকে অনুসরণ করে সেন্টার লাইনের ১০ মাইল দক্ষিণে উত্তরমুখী লরেন্সে যায়। এক সময় চালক একটি ঘাসযুক্ত মাঠে গাড়ি চালিয়ে যান। কিছুক্ষণ পর চালক  ১০ মাইল ও রায়ানের কাছে লাল বাতি উপেক্ষা করে ফোর্ড ট্রাককে আঘাত করে এবং গাড়িটি ট্রাকের নীচে চলে যায়। কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে দমকল কর্মীদের ঘটনাস্থলে ডেকে চালককে উদ্ধার করেন। চিকিৎসকরা ঘটনাস্থলেই চালককে মৃত ঘোষণা করেন। অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা