আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

‘আ.লীগ-বিএনপি ও তাদের অনুসারীরা ব্যতিত কেউ ভালো নেই’

  • আপলোড সময় : ২৭-১২-২০২৩ ১১:৪৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৩ ১১:৪৮:০০ অপরাহ্ন
‘আ.লীগ-বিএনপি ও তাদের অনুসারীরা ব্যতিত কেউ ভালো নেই’
ঢাকা, ২৭ ডিসেম্বর : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সরকারী কর্মকর্তা-কর্মচারি, আ.লীগ-বিএনপি ও তাদের অনুসারীরা ব্যতিত কেউ ভালো নেই। কারণ সাধারণ মানুষ কোন পক্ষের দালালি বা মোসাহেবি করতে পারেনা। অন্যদিকে সরকারী কর্মকর্তা-কর্মচারী, আ.লীগ-বিএনপি ও তাদের অনুসারীরা  দুর্নীতির মধ্য দিয়ে অর্জিত অর্থে বেশি মূল্যে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারে, জনগণ পারে না। প্রতিষ্ঠার ১১ বছর উপলক্ষে ১১ দিনব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিবসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।
আজ ২৭ ডিসেম্বর সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,  নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই দুর্নীতিবাজদের হাতে জিম্মি বাংলাদেশকে মুক্ত করার জন্য আন্দোলন কর্মসূচি করে যাচ্ছে। যে কারণে আজ যখন জাতি চরম দুঃখ-দূর্দশার মধ্য দিয়ে এগিয়ে চলা জীবনে নির্বাচন এবং নির্বাচন বানচালকারী দুই পক্ষের হটকারীতায় অর্থনৈতিক সংকটে পরেছে, তখন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বর্তমান ও সাবেক ক্ষমতাসীনদের নূন্যতম ভাবনা নেই। গতবার ড. কামালের ফাঁদে পরে নির্বাচনে এসেছিলো আর এবার মঞ্চ-যুগপতের ফাঁদে পরে নির্বাচনে আসেনি। 
এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. টিটু, তারেক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে ‘ রেডর‌্যালী’র মধ্যদিয়ে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২০১৭ এবং ২০২২ সালে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করে বলে জানান নতুনধারার মিডিয়া সেল সদস্য শেখ লিজা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২

ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২