আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ 

  • আপলোড সময় : ২৮-১২-২০২৩ ১১:২৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৩ ১১:২৩:২০ পূর্বাহ্ন
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ 
সিলেট, ২৮ ডিসেম্বর : সিলেট মেট্রোপলিটন চেম্বার এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সৌদিআরব প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন ও এনআরবি ব্যাংক সিকিউরিটিজ লি: এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক লন্ডন প্রবাসী মানবিক ব্যক্তিত্ব সাব্বির আহমেদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় ধাপে শীতকালীন উপহার বিতরণ করা হয়েছে। গতকাল ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকায় সিলেটের মোগলাবাজারস্থ রেল স্টেশন ডিপো সংলগ্ন হরগৌরী (মাঝপাড়া) এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত মানবিক কার্যক্রমে মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নের হরগৌরী, রাঘবপুর, কোনারচর, গোপাল গাঁও, অলীনগর, মির্জাপুর, জাহানপুর, বাউরবাগ এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এই শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়ার উদ্বোধনী বক্তব্য ও সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে অত্র এলাকার মুরব্বি ইছাক আলী ঠিকাদার, মোগলাবাজার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সভাপতি কে এম মিনহাজ উদ্দিন, সমাজসেবক আমজাদ হোসেন, সাংবা‌দিক আবুল বশর, ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ উজ্জ্বল আহমদ,আব্দুল মালেক, ছুনু মিয়া, নবীন চৌধুরী, খোকন আহমদ, খালেদ আহমদ, শেলু বড়ুয়া, হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ।
বক্তাগণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে সহায়তা করায় মানবতাবাদী ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন ও সাব্বির আহমেদ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি