আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

২০২৪-কে বরণ করল বিশ্ব

  • আপলোড সময় : ০১-০১-২০২৪ ০৮:৪৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৪ ০৮:৪৭:৩৭ পূর্বাহ্ন
২০২৪-কে বরণ করল বিশ্ব
ওয়ারেন, ০১ জানুয়ারী : ২০২৩-কে বিদায় জানিয়ে ২০২২৪-কে বরণ করে নিল বিশ্ববাসী। একবিংশ শতাব্দীতে যুক্ত হল আরও একটি নতুন বছর।   পুরনো বছরের যা কিছু মলিনতা সমস্তটাই পিছনে ফেলে নতুন আশা এবং নয়া উদ্যম নিয়ে ২০২৪ সালে পদাপর্ণ।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ছিল বর্ণিল আতশবাজি। অন্যান্য স্থানেও ছিল চোখ ধাঁধানো আয়োজন। বিশ্বে সবার আগে নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতি।
দ্বিতীয় দেশ হিসেবে আতশবাজির ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নিউজিল্যান্ড। অকল্যান্ডের আইকনিক স্কাই টাওয়ারের আতশবাজি দেখতে জড়ো হয় অনেকে।  ইউরোপের বিভিন্ন দেশেও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করেছে। যুক্তরাজ্যের লন্ডনে টেমস নদীর তীরে আলোর উৎসবে নতুন বছরকে স্বাগত জানায় লাখো মানুষ। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইস স্কয়ারেও নতুন বছরকে স্বাগত জানায় হাজারো মানুষ।
সময়ের পার্থক্যভেদে রাত ১২টা ১ মিনিটে ক্যালেন্ডারের পাতা উল্টে সারাবিশ্বের মানুষ উৎসব আর আনন্দে বরণ করে নিল ২০২৪ সালকে। গত বছরের সকল দুঃখ-বেদনা ভুলে সারা  বিশ্বের  মানুষ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন ইংরেজি বছরকে বরণ করেছে ।
শুভ নববর্ষ। নতুন বছর সবার মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়াই সবার প্রত্যাশা। তাই নতুন বছর নিয়ে নানা প্রত্যাশা মানুষের। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও আনন্দ ৷ স্বাগতম ২০২৪ সাল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা