আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

নতুনধারার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০১-০১-২০২৪ ১১:০০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৪ ০৩:৪২:৪৭ অপরাহ্ন
নতুনধারার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঢাকা, ১ জানুয়ারী : নতুনধারা বাংলাদেশ এনডিবির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সন্ধ্যায় সপ্তম দিনের কর্মসূচিতে বিজয় মিলনায়তনে কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিনটি উদযাপন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভাপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, আফতাব মন্ডল প্রমুখ।
এসময় মোমিন মেহেদী বলেন, যারা নির্বাচন-হরতাল আর অবরোধের রাজনীতির নামে মানুষকে কষ্টে ফেলছে, ছাত্র-যুব-জনতা তাদেরকে চিহ্নিত করে রাখছে। আগামীদিনগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতির সাথে জড়িত সকল লোভের রাজনীতিকদেরকে না বলে প্রকৃত দেশপ্রেমিক, নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে ক্ষমতায় আনতে তৈরি হচ্ছে। এসময় তিনি আরো বলেন, জামায়াত-শিবিরের গায়ে এত গন্ধ, তাহলে নিষিদ্ধ করছেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনি জাতির পিতার কন্যা, দয়া করে জামায়াত-শিবিরকে পুষে রাখবেন না, এরাই কিন্তু জাতির পিতার হত্যার নেপথ্যে ছিলো। ভুলে গেলে চলবে না, বাংলাদেশে বিজয়ের ৫২ বছর পর এসে অর্থনৈতিক মুক্তির অন্যতম অন্তরায় কিন্তু মন্ত্রী-সচিব-আমলা আর আওয়ামী-বিএনপি-জাতীয় পার্টিসহ বিভিন্ন স্তরের দুর্নীতিবাজ, জামায়াত এবং যুদ্ধাপরাধীচক্র। এদেরকে চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নিন। তা না হলে চরম খেসারত দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি সাধারণ মানুষদেরকেও।
উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চলে গেলেন হবিগঞ্জের নাট্যাঙ্গনের পুরোধা সুব্রত চক্রবর্তী

চলে গেলেন হবিগঞ্জের নাট্যাঙ্গনের পুরোধা সুব্রত চক্রবর্তী