আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

অফিস বন্ধ রেখে কর্মী ছাটাইয়ের পথে ম্যাকডোনাল্ডস

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৩ ০৭:০৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৩ ০৭:০৫:২৭ অপরাহ্ন
অফিস বন্ধ রেখে কর্মী ছাটাইয়ের পথে ম্যাকডোনাল্ডস
গুগল ম্যাপ, ছবি : সংগৃহীত
নিউইয়র্ক, ০৩ এপ্রিল : বিশ্বের বৃহত্তম ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সমস্ত অফিস সাময়িকভাবে বন্ধ করে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে ম্যাকডোনাল্ডস তার মার্কিন কর্মীদের সোমবার থেকে বুধবার বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দিয়ে একটি ই-মেইল পাঠায়। আর এই নির্দেশনা কর্মী ছাঁটাইয়ের বিষয়টি ইঙ্গিত করছে। তবে কতজন কর্মীকে বরখাস্ত করা হবে তা এখনও স্পষ্ট নয়। ওয়াল স্ট্রিট জার্নাল শিকাগো-ভিত্তিক ফাস্ট-ফুড জায়ান্টের একটি অভ্যন্তরীণ ইমেল উদ্ধৃত করে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
মেইলে বলা হয়, ৩ এপ্রিল থেকে সপ্তাহ জুড়ে আমরা আমাদের কার্যকর সিদ্ধান্তগুলো নেব। কর্মচারীদের পূর্ব নির্ধারিত সমস্ত বৈঠক বাতিল করা হলো। চলতি বছর জানুয়ারিতে‌ ম্যাকডোনাল্ডস জানিয়েছিল, তারা তাদের ব্যবসায়িক কৌশল উন্নত করতে কর্মীদের তালিকা পুনরায় সাজাবে। এই তালিকায় কিছু কর্মী ছাঁটাই পড়বে এবং অধিকাংশের পদে কিছুটা পরিবর্তন আসতে পারে। ধারণা করা হচ্ছে বুধবারের মধ্যে ছাটাইয়ের ঘোষণা আসবে।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা অবস্থা মোকাবিলার চেষ্টায় গুগল, আইবিএম, মাইক্রোসফট, সেলসফোর্র্স, ফেসবুক,ডোরড্যাশ, অ্যামাজন ও টুইটারের পর এবার একই পথে হাটছে ম্যাকডোনাল্ডস। ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকরা পূর্বাভাস দিয়েছেন যে এই বছরের শেষ নাগাদ বেকারত্বের হার বেড়ে ৪.৬% হতে পারে যা ঐতিহাসিকভাবে মন্দার সাথে যুক্ত একটি বড় বৃদ্ধি। কর্পোরেট ভূমিকায় ম্যাকডোনাল্ডের ১,৫০,০০০ এরও বেশি কর্মচারী রয়েছে। এই কর্মচারীদের প্রায় ৭০% মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত।
সংস্থাটি জানিয়েছে যে তার বিশ্বব্যাপী বিক্রয় ২০২২ সালে প্রায় ১১% বেড়েছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রয় প্রায় ৬% বেড়েছে। মোট রেস্টুরেন্ট মার্জিন ৫% বেড়েছে। তার সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে, এটি তার কিছু আউটলেটে পর্যাপ্ত কর্মী নিয়োগে অসুবিধার কথা উল্লেখ করেছে।
সূত্র : এপি নিউজ/দ্য ডেট্রয়েট নিউজ

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি