আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ইংরেজি নববর্ষের রঙে রঙিন আটলান্টিক সিটি 

  • আপলোড সময় : ০২-০১-২০২৪ ০২:২৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৪ ০২:২৮:১৭ পূর্বাহ্ন
ইংরেজি নববর্ষের রঙে রঙিন আটলান্টিক সিটি 
আটলান্টিক সিটি, ২ জানুয়ারী : সমগ্র বিশ্বের মতো ইংরেজি নববর্ষের রঙে রঙিন হয়ে উঠেছিল নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি। বিশ্ববাসীর মতো  আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও  “ইংরেজি নববর্ষ-২০২৪”  বরণ করেছে বিভিন্ন আনন্দ আয়োজনে। ক্যাসিনো শহর হিসাবে খ্যাত আটলান্টিক সিটির বিখ্যাত ক্যাসিনোসমূহ নানা বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরন করে। প্রবাসী বাংলদেশিরা এসব আনন্দ  আয়োজনেপরিবার- পরিজন নিয়ে অংশগ্রহন করে।

ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই সবাই ভেঁপু বাজিয়ে, উল্লাসধ্বনি করে নতুন বছরকে সুস্বাগত জানায়। এর আগে নতুন বছর বরন উপলক্ষে আটলান্টিক মহাসাগরের সৈকত জুড়ে চলে চোখ জুড়ানো আতশবাজি পোড়ানোর উৎসব।প্রবাসী বাংলাদেশিরা তীব্র শীত উপেক্ষা করে নয়নাভিরাম আতশবাজি পোড়ানোর দৃশ্য অবলোকন করে।
সময়ের সাথে পাল্লা দিয়ে এক সময় নিভে আসে বর্ষবরনের আনন্দ আলো।প্রবাসী বাংলাদেশিরা নতুন বছরকে আবাহনের আনন্দ রেণু গায়ে মেখে ফিরে যায় নিজ ডেরায়, প্রত্যাশা তাদের নতুন বছর বয়ে আনবে সবার জন্য সুখ ও সমৃদ্ধি ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা